somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজী মাসের ইতিহাস

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







জানুয়ারী মাসঃ অতি প্রাচীনকালে রোমে জেনাস নামে একজন অতি পরোপকারী সম্রাট ছিলেন। লোকেরা তাকে দেবতার আসন দেয়। তিনি যুদ্ধ-কলহ পছন্দ না করার কারণে তাকে শান্তি দেবতাও বলা হতো। তার মৃত্যুর পর ভক্তরা তার প্রতিমূর্তি স্থাপন করে পূজা করতে করতে তা তাদের কাছে হয়ে যায় দেবতা। এই জেনাসের নামে প্রথম মাসের সূচনা করা হয় জানুডিয়াস নামে। পরে ইংরেজী করনে জানুয়ারী হয়েছে। রোম শাসক নুমা পম্পিলিয়াস (NUMA Pompilius) ৩০ দিন মাস করেন। যা ঈসা আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মের ৭০০ বছর পূর্বে। খ্রিষ্টপূর্ব ৪৬ অব্দে জুলিয়াস সীজার (Julius Caesar) একদিন যোগ করে প্রথম মাস হিসেবে চালু করেন।

ফেব্রুয়ারী মাসঃ নুমা পম্পিলিয়াস এ মাসকে দ্বাদশ স্থান দেন। তা ছিল ৩০ দিন। জুলিয়াস সীজার দ্বিতীয় মাসে স্থান দেন এবং ফেব্রুয়ারী থেকে দু’দিন নিয়ে ১ দিন জুলাই মাসে ও ১ দিন আগস্ট মাসে যোগ করে দেন। তাই ফেব্রুয়ারী মাস ২৮ দিন। ল্যাটিন “ফেব্রুয়া” শব্দ থেকে এসেছে এ নাম। যার অর্থ পাপের দণ্ড। অপরাধীদের এ মাসে জরিমানা ও নানা শাস্তি দিয়ে শুদ্ধ করা হতো।

মার্চ মাসঃ রোমান যুদ্ধের দেবতার নাম হচ্ছে মার্স (Mars)। প্রাচীন রোমের ক্যালেন্ডারে এই মাস প্রথম মাস ছিল। সীজার তৃতীয় মাসে স্থান দেয়। কনষ্টাইনটাইনের আমলে ইংরেজী করণে নাম হয় মিয়ার্স। আধুনিকী করণে হয় মার্চ।

এপ্রিল মাসঃ রোমানরা বলতো এপ্রেলিস। তাদের ক্যালেন্ডারে এটা দ্বিতীয় মাস। সীজারই চতুর্থ মাসে নিয়ে যায়। কোন কোন ইতিহাস গবেষক বলেন, গ্রীক নাম এপরোডাইট (Aphrodite) থেকে এপ্রিল নামে উৎপত্তি। এপরোডাইট ছিল গ্রীসের প্রেম দেবতার নাম। এপ্রেলিস ইংরেজী করণে হয় এপ্রিল।

মে মাসঃ রোমানদের নিকট বসন্ত ও সতেজতার দেবীর নাম ছিল মায়া (Maya)। এর নাম অনুসারে মে এর নামকরণ। প্রাচীন রোমান ক্যালেন্ডারে এ মাসটি তৃতীয় মাস থাকলেও সীজার তা পঞ্চম স্থানে নিয়ে যান।

জুন মাসঃ রোমানদের নিকট বিবাহের পৃষ্টপোষক দেবীর নাম জুনো (Juno) দেবী। তার নামানুসারে জুন মাসের নামকরণ হয়। প্রথমে মাসটি ২৯ দিনে ছিল। সীজার ৩০ দিনে করে ৬ষ্ট মাস স্থান দেন।

জুলাই মাসঃ জুলিয়াস সীজার এ মাসে জন্ম গ্রহণ করেন। তার সম্মানে রোমানরা এ মাসের নাম রাখে জুলিয়াসের মাস। সীজারের আমল থেকেই ৩১ দিনে করে সপ্তম মাসে স্থান দেয়া হয়।

আগষ্ট মাসঃ রোমানরা এ মাসকে বলতো সেক্সটিলিজ মাস। সম্রাট অগাষ্টাস খ্রিষ্টপূর্ব ৩৬ অব্দে রোমের তিনাই শাসন পরিষদের সদস্য হয়ে গৃহযুদ্ধ মিটিয়ে রোমে শান্তি প্রতিষ্ঠা করেন। তাই পরবর্তীতে তার সম্মানে এ মাসের নামকরণ হয় অগাষ্টাস। রোমান সিনেট অগাষ্ট নামকরণ করে। ইংরেজী করণে হয় আগষ্ট।

সেপ্টেম্বর মাসঃ ল্যাটিন শব্দ সেপটেম থেকে এসেছে, যার অর্থ সপ্তম। রোমান ক্যালেন্ডারে সপ্তম মাসেই ছিল। সীজার এ মাসকে নবম স্থান দেন। ইংরেজী করণে হয় সেপ্টেম্বর।

অক্টোবর মাসঃ ল্যাটিন শব্দ অকটম থেকে উৎপত্তি, যার অর্থ আট। রোমান ক্যালেন্ডারে মাসটি অষ্টম স্থানে ছিল। সীজার দশম স্থানে নিয়ে যান। ইংরেজী করণে হয় অক্টোবর।

নভেম্বর মাসঃ ল্যাটিন শব্দ নভেম থেকে উৎপত্তি, যার অর্থ নবম। টাইবারিয়াস সীজার রোমের ১১তম সম্রাট ছিলেন। তার সম্মানে এ মাসের নামকরণ করতে চাইলে তিনি আপত্তি তোলেন। তাই তিনি ১১তম সম্রাট হিসেবে মাসটিকে ১১তম স্থান দেয়া হয়।

ডিসেম্বর মাসঃ রোমান ক্যালেন্ডারে দশম স্থানে ২৯ দিনে ছিল। ল্যাটিন শব্দ ডিসেম থেকে উৎপত্তি, যার অর্থ দশ। সীজার ২ দিন যোগ করে ১২তম স্থানে নিয়ে যান


http://sorejominbarta.com/14937#.Up7HJ9IW11Y
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×