somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিচমন্ড , ভার্জিনিয়া, ইউ এস এ চতুর্থ পর্ব (ইফতার)

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিচমন্ড বা যে কোন জায়গাতে প্রবাসে গেলে রোযা রমযানে একটু সমস্যায় পড়তে হয়, যেহেতু এখানে আগেভাগে ছুটি দেয় না। অবশ্য ৫ টায় অফিস ছুটি হলেও ইফতার তিরির জন্য বিশাল সময় থাকে। কিন্তু সমস্যা টা হল ঘড়ির কাটা... দেশে মনে হয় না আমাদের কে ৭ টার বেশি খুব একটা অপেক্ষা করতে হইসে, কিন্টু এখানে এখন ইফতার করতে করতে প্রায় ৯ টা বাজে। রোযা প্রায় ১৬ ঘন্টা, যেসব জায়গায় এর থেকে বেশি সময় ধরে রোযা রাখা লাগতেসে তাদের কিনা কস্ট করা লাগতেসে। যেটা বলতেসিলাম, ৭ টা পর থেকেই কেমন যেন একটা মানসিক অস্থিরতা শুরু হয়। এমন না যে এখানে রোযা রাখা কষ্ট, অন্তত খাওয়ার কারণে। তার থেকে অনেক বড় চ্যালেঞ্জ আসলে নজর সংযত রাখাই। মনে হয়, প্রায় সব রোযাই কম বেশি এই কারণে মাখ্রুহ হয়ে গেসে। তাও ভাল যে, সামার এ ক্লাস বন্ধ থাকে, নইলে রোযা হাল্কা হইতে হইতে বাতাসে মিলাই যাওয়ার একটা সুযোগ ছিলই।

বিদেশে সবচেয়ে বড় সুবিধা যেটা হল, প্রায় সব মসজিদেই ইফতারের ব্যাবস্থা থাকে। এবং ভালই ব্যাবস্থা থাকে। প্রায় প্রতিদিন কোন না কোন রেস্টুর‍্যান্ট স্পন্সর করে থাকে। লোকাল মুস্লিমারাও চাঁদা দিয়ে থাকে। তবে এটা নিয়েও মনে হয় দেশ, জাতি, এলাকা ভেদে কিঞ্চিৎ রেষারেষি থাকে। এখানে যেমন দেখলাম, বাংলাদেশী আর ভারতীয়দের মাঝে ঝামেলা হয়ে যাওয়ায় ২ পক্ষ ২ জায়গাতে ইফতারের ব্যাবস্থা করতেসে।

ছাত্র হওয়ার কারণে এখানে ব্যাপক খাতির পাওয়া যায়। সবার ধারণা আমরা বুঝি খানা দানা নিয়ে খুবি কষ্টে আছি। কষ্টে যে থাকি না তা না, কিন্তু উনারা যতটা ভাবেন ততটাও না। তবে, টাকা পয়সা কেউ আমাদের থেকে আশা না করলেও ইফতার বণ্টনের ক্ষেত্রে কিছুটা ভলান্টারি করতে হয়। এসব জায়গায় খতমে তারাবী পড়ার ও ব্যবস্থা থাকে।

ইউনিভার্সিটি এলাকায় লোকাল মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশন ও সাধ্যমত ইফতারের ব্যাবস্থা করার চেস্টা করে থাকে। আমাদের এখানে যেমন সপ্তাহে ২ দিন আয়োজন করত। যদিও ইফতার, কিন্তু খোলা ছিল সবার জন্য। আর এই সুযোগে কিছু ভিন জাতি ফ্রি তে ওই কয়দিন ডিনার টা করে ফেলত। (ফ্রী পাইলে বাঙ্গালী সব খায়, কথটা ঠিক না, এই জিনিষ সবার জন্যই খাটে)খাবার প্রচুর থাকলে হয়ত জিনিষটা অত গায়ে লাগত না, কিন্তু খাবারের টানাটানি, তাই বিরক্তি চেপে রাখাটা কষ্টকরই ছিল। আর ক্ষেত্র বিশেষে কারো কারো পোশাকিয় উপস্থাপনা খুব বেশি দৃষ্টি কটু থাকত।
তৃতীয় পর্ব
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×