somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএস ভীতি ছড়িয়ে সংঘবদ্ধ চক্রের ফায়দা লোটার বিশেষ কৌশল

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি দেশে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের পর আইএস সম্পৃক্ততার কথা প্রচার করা হয়েছে, যা মূলত উদ্দেশ্যমূলক। এর নেপথ্যে রয়েছে একটা সংঘবদ্ধ চক্র। আইএস যেহেতু ভয়ঙ্কর জঙ্গীপনার সঙ্গে সম্পৃক্ত কাজেই ঐ নাম ব্যবহার করে ফায়দা লোটার অপচেষ্টা চলছে। ইতোপূর্বে দেশব্যাপী জেএমবির যে তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠেছিল তা সরকারী কঠোর পদক্ষেপে বড় ধরনের হোঁচট খাওয়ার পর এরা আন্ডার গ্রাউন্ডে চলে যায়। কিন্তু ভিতরে ভিতরে এরা সংগঠিত হওয়ার তৎপরতায় লিপ্ত রয়েছে। এরই ফল এসব রহস্যজনক হত্যাকান্ড। যার মধ্যে দুই বিদেশী নাগরিক হত্যা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জেএমবির এসব সদস্য ঘটনা ঘটানোর পর আইএসের নামে তা চালিয়ে দিতেও তৎপর রয়েছে। গোয়েন্দারা ইতোমধ্যে অনেকটাই নিশ্চিত যে দেশের অভ্যন্তর থেকেই এসব করা হচ্ছে। আর আইএস নামে প্রচারও ভুয়া। নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি সরকারের কড়া পদক্ষেপের কারণে বেশ কিছুদিন আন্ডারগ্রাউন্ডে থাকার পথ বেছে নিতে বাধ্য হলেও এখন আবার কিছুটা সক্রিয় হয়ে মাঠে নেমেছে। ইতোমধ্যে জেএমবির কয়েক সদস্য ধরাও পড়েছে। চট্টগ্রামে সংগঠনের এক সামরিক কমান্ডার নিজের গ্রেনেড বিস্ফোরণে প্রাণও হারিয়েছে। এদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র, গ্রেনেড, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিরোধী রাজনৈতিক আন্দোলনে বর্তমান সরকারের বিরুদ্ধে সুবিধা করতে না পেরে বিএনপি ও জামায়াতের সহযোগিতায় জেএমবি সদস্যরা মাঠে নামার সাহস করেছে এবং এর পাশাপাশি এদের বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছে বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। এদের উদ্দেশ্য হল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ এবং দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে বিনষ্ট করা। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলা। এসকল কর্মকাণ্ডে যারা জড়িত থাকে তারা আর যাই হোক দেশের যে ভালো চায় না তা নিঃসন্দেহে বলা যায়। আসুন এদেরকে আমরা পরিহার করি।দেশের উন্নয়নে সরকারের সাথে সাথে ব্যক্তি উদ্যোগকে সমর্থন জানাই।

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×