somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ বিচ্ছেদের ৫০ বছর (১৯৬৪- ২০১৪)

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মভূমির সঙ্গে আমার বিচ্ছেদের ৫০ বছর পুর্তি হবে আর ৩/৪মাস পরে । এই খবরটা শুধু আমিই জানি । কারণ এটা শুধু আমার কাছেই খবর । এটা এমন নয় যে দশ বিশজন মানুষ জানে বা জানবে । এটা এমন নয় যে সাধারণ ভাবে এটা মূল্যবান বা গুরুত্বপূর্ণ । বিগত ১০০ বছর যাবৎ কোন কোন বাঙালির ভবিতব্য এমনই ।

তখন তার নাম ছিল পূর্বপাকিস্তান । রাতের আঁধারে সীমান্ত অতিক্রমের পর 'রিফিউজি ফ্রম ইস্ট পাকিস্তান' হিসেবে আসামের (বর্তমান মেঘালয়) এক সীমান্তে আমাদের নাম নথিভুক্ত হয়েছিল । মানে আমাদের পরিবারের একটা অংশের । বাকি পরিবার তখনও পূর্বপাকিস্তানে । তারপর আরো কেউ কেউ এলেও একটা অংশ আসেনি বা আসতে পারেনি । তো সেই থেকে আমাদের পরিবার দুই দেশ জুড়ে রয়ে গেছে । আমার মত এমন আরো মানুষ এই ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রদেশে বসবাস করেন যাদের অবস্থা আমার মতই। এদেরকে 'বাঙাল' বলা হয় । বাঙালের 'গোঁ' ছাড়া আর কোন গুন এদের আছে বলে ভাবা হয়না । তবে এসবও এখন পুরণো জীর্ণ হয়ে গেছে । আমাদের এই প্রদেশের রিফিউজি কলোনী গুলো দেখলেই বোঝা যায় উদ্বাস্তুদের প্রথম প্রজন্মের মানুষ আর তেমন বেঁচে নেই । তাদের সন্তান সন্ততিরা উত্তরাধিকার সুত্রে এখন আর নিজেদের 'বাঙাল' ভাবতে রাজি নয় । অন্যরাও ভাবেনা । 'গোঁ' ছাড়া বাঙালরা এখন মূল স্রোতের অনেক কৃতিত্বের অধিকারী ।

এর মধ্যে পরিবর্তন হয়ে গেছে অনেক । দেশছাড়ার সময় সদ্য কিশোর আমি এখন অন্য অনেকের মতই প্রৌঢ়ত্বের দ্বারে দন্ডায়মান । দীর্ঘ এই পঞ্চাশ বছর সেই দেশ, যা বর্তমান বাংলাদেশ, আমার সঙ্গে সঙ্গেই আছে । বেশি করে বললে বলা যায়,একটুকরো বাংলাদেশ আমার সঙ্গে এখনো নিরুদ্দেশে যায় । কিন্তু হায়! সে এখনও সেই কিশোরই রয়ে গেল । তার কি আর বয়স হবেনা? একসময় খবরাখবর খুব কমে গিয়েছিল । বিগত দুই দশক যাবৎ যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নতির কারণে এখন প্রায় প্রতিদিন সেই দেশের খবর পাই । একসময় ভরসা ছিল চিঠি । তা দিন পনেরর আগে হাতে পৌঁছোত না । তাও আবার যুদ্ধ টুদ্ধ লাগলে বন্ধ হয়ে থাকতো । অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে একসময় মনে হয়েছিল পরিবারের দুই অংশের মধ্যে বুঝি চিরবিচ্ছেদ ঘটে গেল । কিন্তু না, তা ঘটেনি । বরং এখন যাতায়াতও হয় । শেষ আমি জন্মভূমি দর্শনে গিয়েছিলাম ২০০৯এ। দেশছাড়ার সময় যে সদ্যজাতকে দেখে এসেছিলাম বা দেশছাড়ার পর যাদের জন্ম হয়েছিল তাদের তখন অনেক বড় দেখে এসেছি । কাকা জেঠার মতো ভারভারিক্কি চেহারা হয়েছে তাদের । তবু সেই প্রজন্ম সকাশে একটা কথা খুব আত্মবিশ্বাসের সঙ্গে তখন বলে এসেছিলাম যে 'তোরা ভাগ্যবান--যে তোদের আর দেশ ছাড়তে হয়নি---এখন এটা পূর্ব পাকিস্তান নয়, স্বাধীন বাংলাদেশ । দেশান্তরী উদ্বাস্তুদের সীমাহীন কষ্টের জীবন তোদের দেখতে হয়নি ।'

আমাদের মতো সাধারণ মানুষের আত্মবিশ্বাস অনেকটা কচুপাতায় আটকে থাকা জলবিন্দুর মতো । এই আছে এই নেই । সেই আত্মবিশ্বাসের সঙ্গে করে আসা উক্তিটি( এখন এটা পূর্ব পাকিস্তান নয়, স্বাধীন বাংলাদেশ)কি আজ এই ২০১৪ সালে ফিরিয়ে নিতে হবে? না, যত পিছল কচু পাতা হোক না কেন আমি জলবিন্দু তাতে ধরে রাখবো । আমাকে স্বার্থপর বললেও আমি ধরে রাখবো । যদিও সারা বাংলাদেশ জুড়ে কোথাও কোথাও নির্বাচনোত্তর নির্যাতন চলছে নির্বাচনী উপসংহারের মত, ধর্মে হিন্দু বাংলাদেশের বাঙালিদের উপর আগের মতই । অসহায় আবেগের ফলে কি পূর্বপাকিস্তান আর বাংলাদেশের মধ্যেকার পার্থক্যকে জিইয়ে রাখবো, না মুছে ফেলবো---সাধারণ মানুষ সবসময় বুঝে উঠতে পারেনা কখন কী করা উচিত । আমার মতো দ্বিখন্ডিত পরিবারের মানুষদের তাই প্রতিবারই এই সংকট তৈরি হয় । চিন্তার সংকট । চিন্তার সংকটে কোন দৃশ্য ভাবা নিরাপদ জানিনা--তবু খালি দুঃশ্চিন্তাই ধেয়ে আসে খবরের লেজ ধরে ।

আমার খুব সৌভাগ্য এবং গর্ব যে, দেশ ছেড়ে আসার ৫০ বছরের মধ্যে বাংলাদেশের এই ৪৩ বছর আমার জন্মগ্রাম বা তার খুব কাছাকছি কোথাও সাম্প্রদায়িক সুস্থিতির অভাব হয়নি । এতে আমার যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, ভয় হয় সেটা কোনদিন ভেঙ্গে যাবেনাতো? সেটা যদি কোনদিন ভেঙ্গে যায় তাহলে প্রথমে ভেঙ্গে যাব আমি নিজেই । আমি খুব গর্ব করে আমাদের জায়গাটার কথা বলি যে এটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম সাম্প্রদায়িক সুস্থিতির নিদর্শন হিসেবে থাকতে পারে। কিন্তু আজ খুব দুঃখের সঙ্গে আমার গ্রামীণ জনপদের নামটা আমি এখানে লিখতে পারছিনা । কারণ কেউ যদি ভেবে বসে যে উদ্বাস্তু মালাউনের ঐ গর্বের বেলুনটা চুপসে দেওয়া কী আর এমন কঠিন কাজ--আজকাল এত ভাল যোগাযোগ ব্যবস্থা !

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×