somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: পাপ - ১

২৫ শে জুন, ২০১০ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমে প্রথম বাসাটাকে অতিরিক্ত ছোট মনে হয়েছিল । বাসা আর কি । এক রূম । ইটের দেয়ালে সস্তা চুনকাম । বাথরুমের দরজায় ঘুরানো হাতল নেই - শায়েস্তা খানের আমলের ছিটকিনি । এসব শহরে মানুষের এরচেয়ে বেশি চাহিদা নেই ।

মন্দের ভাল বাসাটায় অল্পবেশি প্রাইভেসি আছে । রূমের সামনে একটা জংলী গুল্ম ঝাড় আছে, একটা মাঝারি সাইজের বারান্দা, চারপাশ ঘেরা । সামনে বাগান বিলাস লতিয়ে উঠেছে বাঁশে । একটা গেটের মত আছে । লেখা স্বপ্নকুঞ্জ ।

মফস্বল শহরে শর্ট নোটিসে এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না । একা থাকার জন্য চলে যায় । আসাদুজ্জামান নবাবগঞ্জ ন্যাশনাল ব্যাঙ্কে বদলি হয়ে এসেছেন ম্যানেজার হিসাবে গত মাসে ।ব্যাংক থেকে মিনিট পাঁচ রিকশা দিয়ে গিয়ে মেইনরোডের কোনা থেকে হেটেই বাড়ি ফিরেন ।

বড়মাছের কাটার মত আড়াআড়ি ভাবে বিছানো ইটের রাস্তায় রিক্সার ঝাঁকির চেয়ে হাটাই আরাম। পথের দু’ পাশ সবুজ ক্ষেত গরমের সিজনেও বাতাসে অত গরম লাগে না । একটা হাইস্কুল, ফার্মেসী আর মুদি দোকান ছাড়া তেমন কিছু নেই ।

বাড়িওয়ালা কলিম শেখ স্বচ্ছল মানুষ । কলাকোপা বান্দুরাতে তার আরো দুটো বাড়ি আছে । ভাড়া নেয়ার সময় বলেছিল, ভাই সাহেব । আমরা ভাল লোক দেখে ভাড়া দেই । আপনি বয়স্ক মানুষ । ব্যাঙ্কে বড় পদে চাকরী করেন । মাঝে মাঝে টাকা পয়সার বুদ্ধিও পাবো । বলে কাষ্ঠ হাসি দিয়েছিলেন ।

বাড়ির পিছন দিকে দোতলা বাড়িটায় বাড়িওয়ালা থাকেন। বাউন্ডারী ওয়ালে ঘেরা । বললাম, তা আপনার তো শহরের ভিতর দিকেও বাড়ি আছে । সেখানে না থেকে দুরে থাকছেন কেন?
জায়গাটা ভাল । কয়দিন থাকলে বুঝতে পারবেন । শহর থেকেও আর কতদুর? রিক্সায় দশ মিনিট ।
আপনার তো একটা মেয়ে আছে?
-জি
-মেয়ে একটু বড় হোক । বুঝতে পারবেন । ছেলেছোকরাদের উপদ্রব কাকে বলে । কিছু বলার আগেই বলতে থাকেন
- আল্লাহর রহমতে আমার তিন মেয়েই তার দাদীর গায়ের রং পেয়েছে । আমার মা দুধে আলতা ছিল । তিন গ্রাম দুর থেকে বিয়ের প্রস্তাব আসতো।
আমি ভদ্রলোকের অনেকগুলো শব্দ শুনিনি । তিনি তখনো বলে চলেছেন ।
-এই পাড়ার পরিবেশ ভাল। গার্লস স্কুলে গত বছর ১৩ টা জিপিএ ৫ পেয়েছে। প্রাইভেট ইস্কুল। বেতন একটু বেশি হলেও মনের শান্তি । রোমিওদের উপদ্রব কম ।

আগে ছিলাম জয়নগরে । জায়গাটা বেশি দুরে না । সেখানে বখাটে ছেলেরা মেয়েদের বিশ্রী কথা বলতো, বিড়ি ফুকতো, মুরব্বী মানতো না । ফোনের তার খুলে রাখতাম এদের যন্ত্রনায় ।

ব্যাঙ্কে কাজ করে মানুষ চেনার একটা অভিজ্ঞতা হয়েছে । লোকটা বিষয়ী হলেও সৎ । দুই সপ্তাহের ভাড়া দিয়ে উঠলাম । প্রতিমাসের প্রথম সপ্তাহে ভাড়া দিতে হবে ।

(চলবে)
পর্ব ১: Click This Link
পর্ব ২: Click This Link
পর্ব ৩: Click This Link
পর্ব ৪: Click This Link
পর্ব ৫: Click This Link
পর্ব ৬: Click This Link
পর্ব ৭: Click This Link
পর্ব ৮: Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ সকাল ৯:৫০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×