যখন তোমার কিছুই ভাললাগবে না,
নির্দ্বিধায় এসো খুব বেশি কাছ থেকে দেখার জন্য -
অনেকটা জলের মত টিনচালের ঢেউয়ে
অনেকটা প্রতীক্ষিত ঈদ চাঁদের সংবাদ পেয়ে আনন্দ ছড়ালে,
ছেঁড়া ছবিটির দিকে চেয়ে থেকো,
ছবির গালে আঙুলের স্পর্শ দিয়ে ভাবতে ভাবতে
এসিরিয়ান সমুদ্রের পথ পাড়ি দাও
যখন ভাললাগছে না শান্ত অন্তরীণ
স্মৃতির বসনে থাকো, ত্রস্ত অপেক্ষায়
প্রতিদিন এসে যাচ্ছি কাছে, প্রতিদিনই ফোঁটা ফোঁটা করে বয়সের দরজায়
অমান্য করে জন্মদিনের যোগফল,
চঞ্চল হাত বাড়িয়ে ডাকতে চাইবো জেব্রাক্রসিং পারাপারে
হলুদ সিগনালের চেয়ে দ্রুত পারা পার..
জীবন তারচেয়ে বেশি।
-
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



