মাসখানেক আগে সামুতে ব্লগ লেখার খুব নেশা উঠেছিল।লেখাও শুরু করেছিলাম।কিন্তু বিধিবাম!আমার লেখা সামুর প্রথম পাতায় দেখতে হলে আমাকে নাকি জেনারেল নামক বস্তু অর্জন করতে হবে।প্রচণ্ড উদ্যমে (!) ব্লগ লেখা শুরু করে দিলাম (জেনারেল আমাকে হতেই হবে)।মাসখানেক ব্লগ লেখার পর “সামুতে জেনারেল হবার সহজ উপায়”,”৩০ দিনে সামুতে জেনারেল হউন” ইত্যাদি গুগ্লিং করার পর যে পোস্টগুলা পেলাম তা পড়ে আমার ব্লগার হওয়ার স্বপ্ন রাতের আঁধারে সিলিং ফ্যানে ঝুলে গেল।যাদের পোস্ট পড়লাম তারা নাকি বছরখানেক ব্লগ লেখার পরও জেনারেল হতে পারেনি।মানুষ একবার নেশা করলে সারাজীবন নাকি নেশা করে যেতে হয়...কিন্তু ওই পোস্টগুলো একবার পড়েই আমার সামুর নেশা কেটে গেল।পোস্ট দেয়া বন্ধ করে দিলাম। :-< :-< :-< সামুতে লগইন না করে শুধু সামুর পোস্টগুলো পড়তাম। তখন আমার জীবনের সবথেকে হৃদয়বিদারক ঘটনাটি ঘটলো।গেমপ্যাড লাগানোর ঝামেলায় না গিয়ে (ইউএসবি কেব্ল কানেক্ট করা ঝামেলা না...ব্যাগ থেকে গেমপ্যাড বের করা,তারের প্যাঁচ খোলা,কানেক্ট করা,আবার খুলে গিট্টু মেরে ব্যাগে ঢোকানো কি কম ঝামেলার ব্যাপার?) গেম খেলতে গিয়ে ল্যাপির স্পেসবার হয়ে গেল নষ্ট।ওয়ারেন্টি থাকায় টেনশন নিলাম না।কিন্তু আসল টেনশন শুরু হল ল্যাপটপ দেয়ার পর...ল্যাপি ব্যাক পাইতে নাকি দেড় মাস সময় লাগবে।যে আমি এক মুহূর্তও ল্যাপটপ হাতছাড়া করতে রাজি না সে আমার কাছে এই অপেক্ষা বনবাস এর মত লাগতে লাগলো।মোবাইলও কিছুদিন আগে চুরি হইছে।একবার ভাবলাম টাকা দিয়েই ঠিক করি কিন্তু টাকার অঙ্ক শুনে বনবাসে যেতে রাজি হয়ে গেলাম।এভাবেই আমি বিয়ে না করেই বিধবা হয়ে গেলাম।একমাত্র সম্বল ক্রিয়েটিভ এর “যেন”।ওইটায় কিছু মুভি আর গান ছিল।তা দিয়ে দুইদিন চলা সম্ভব দেড়মাসের প্রশ্নই আসে না।এর মধ্যে আবার ঈদও কাটায়ে ফেললাম ঢাকাতে।কিন্তু ঈদ মানে খুশি হলেও এই ঈদ আমার কাছে বিষের মত তিতা লাগলো (আচ্ছা বিষের স্বাদ কি তিতা নাকি?)।একে তো ঢাকায় প্রথম ঈদ তার উপর ল্যাপটপ মোবাইল কিছুই নাই।ঈদ এর আগের দিন ফ্রেন্ডের পিসি থেকে ফেসবুকে ঢুকে সবাইকে মোবারকবাদ জানাতে গিয়ে (ফেসবুক আসায় এসএমএস এর টাকা বাঁচানোর ভাল উপায় বের হইছে একটা স্ট্যাটাস মাইরা দিলেই গেম খতম) সামুতে লগইন করলাম।ব্লগে এদিক সেদিক ঘোরাঘুরি করার সময় হটাৎ আবিষ্কার করলাম যে আমি জেনারেল হয়ে গেসি (আমারে অভিনন্দন জানান )।এই আনন্দে উদ্ভাসিত হয়ে আমি এতদিনের ব্যাথা বেদনাগুলো ভুলে গেলাম (মনের ব্যাথার কথা বলেছি শরীরের না :-& :-& )।এখন আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছি কবে ল্যাপি পাবো আর কবে আবার ব্লগ লেখা শুরু করবো। :#> তবে যাই হোক মনে হয় না এই পর্যন্ত কেউ পড়েছে...যদি কেও এই পর্যন্ত পড়ে থাকেন আমার পক্ষ থেকে আপনার জন্য রইলো লাল সালাম
লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০
বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫
বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন