নতুন দিনের কোন কবিতা
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক কোনে পড়ে থাকা বোতলটায় পানি নেই
ঘুনে খাওয়া খাটটায় মরচে
নিজ হাতে রান্নায় ভর্তা আর ডিমভাজি
মনে পড়ে ইলিশটা সর্ষে
ছোট এক জানালাতে আকাশটা কম আসে
গ্রিলে তাই চেপে রাখি মুখটা
বিছানা চাদর ছেড়া বালিশটা চিটচিটে
তবু তাতে শুয়ে খুজি সুখটা
নষ্ট ফ্যান পড়ে লাইটটাও নড়বড়ে
খালি টিউব পড়ে আছে পেস্টের
দিনে খেটে রাতে জেগে ক্লান্ত আমি খুব
তবুও সময় নেই রেস্টের
না খাওয়া সকালগুলো শুরু হয় চায়ের কাপে
তার আগে চলে একগ্লাস জল
প্রেমিকার ঠোঁটের স্বাদ কতকাল হয়নি পাওয়া
তাই ঠোঁটে গুজে রাখি ব্রিস্টল
জুতাটার ফিতে ছেড়া তবু দৌড়াতে হবে
শুরু হয় জীবনের যুদ্ধ
পরাজিত এই আমি হেরে গিয়ে ফিরে আসি
হতে থাকে প্রতি পদ রুদ্ধ
পাখিদের কলতান শুনিনা যে কতকাল
ভেসে আসে মেশিনের শব্দ
বিকেলের স্নিগ্ধতা পায়না আমায় ছুতে
মন চায় হোক নিস্তব্ধ
সূর্যটা ডুবে যায় নিকষ কালো আধারে
কার যেন ভেসে ওঠে ছবিটা
দেইনা মন তাতে মাথায় ঘুরতে থাকে
নতুন দিনের কোন কবিতা
মহাকালের খাতা খুলে হিসাব মেলাতে বসি
হয়তোবা মিলে যায় অল্প
এভাবেই প্রতিদিন যাচ্ছে যে কেটে দিন
এই আমার জীবনের গল্প
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন