somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইলিয়াস বিডি
আল্লাহপাক বলেন "ঐ ব্যক্তির কথার চেয়ে ভাল কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন।"(আল-কোরআন)

ঈদুল ফিতর ।।। ঈদের জামাত কখন কোথায়

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেরানীগঞ্জ বাংলাওযালী মসজিদে ঈদুল ফিতরের ১টি জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৮টায়
এবং কাকরাইল মার্কাজে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টিয় ও ৯টায়।


এছাড়াও

সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকালে ঈদের প্রধান এই জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ইমামতি করবেন বলে ইসলামিক ফাউশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।

পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও ঈদের পাঁচটি জামাত হবে।

বায়তুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর মোট পাঁচটি জামাত হবে বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমের জামাতই ঈদের প্রধান জামাত হবে বলে ধর্ম সচিব মো. আব্দুল জলিল গত ১৪ জুন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন।

নারীদের জন্য ঈদগাহে নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রাখা হবে। এছাড়া বিদেশি রাষ্টদূত ও কূটনৈতিকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে বলে সাংবাদিকদের জানান তিনি।

প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল ১০টায় এই জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

ঢাকার বিভিন্ন স্থানে ঈদের জামাতঃ
ঈদগাহ ও বায়তুল মোকাররমসহ ঢাকার চার শতাধিক স্থানে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে এবার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতায় ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে মোট ২২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতায় ৩৬টি ওয়ার্ডে ৫টি করে মোট ১৮০টি ঈদ জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল গেইট সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হলের লনে সকাল ৮টায় ঈদের জামাত হবে ।

ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের প্রধান হুইপ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঈদ জামাতে অংশ নেবেন।

আরমানিটোলা মাঠে সকাল ৯টায়, লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান, খানকা শরিফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়,

নীলক্ষেতের বাবুপুরা শাহ্ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহি মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায় হবে দুটি জামাত।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত হবে সাড়ে ৭, সাড়ে ৮ ও সোয়া ৯টায়। মিরপুর ১১ নম্বরের বায়তুল ফালাহ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে।

খিলক্ষেত কুর্মিটোলা উচ্চবিদ্যালয় ও কলেজ ঈদগাহ ময়দানে দুটি জামাত হবে ৮টা ও পৌনে ৯টায়। গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও সাড়ে ৯টায় দুটি জামাত হবে।

দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদে সাড়ে ৭ ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে। দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে।

মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল পৌনে ৮টায় ঈদ জামাত হবে। আর মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় ৮টা ও ৯টায় হবে দুটি জামাত।

এছাড়া পল্লবীর ছয় নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ, পল্লীমা সংসদ, নয়াপল্টন জামে মসজিদ, ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ, মধ্যবাড্ডা কানু মিয়ার পুকুরপাড় জামে মসজিদ, কারওয়ান বাজারের আম্বর শাহ শাহি জামে মসজিদ, মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদ ও মোহাম্মদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, দারুস সালামের মীরবাড়ি আদি জামে মসজিদ, গেণ্ডারিয়া ধূপখোলা মাঠ, আগারগাঁওয়ের দারুল ইমান জামে মসজিদ, মেরাদিয়া ভূঁইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদ, বনশ্রী-মেরাদিয়া আবে জমজম মসজিদ, আবুজর গিফারী কলেজ মাঠে এবং ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×