somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুর মারাত্নক ব্যথার লক্ষণসমূহ।

০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইএমআইবিডি ডেস্ক

শিশুরা তাদের শারীরিক সমস্যা এবং ব্যথার কথা মুখে বলতে পারে না। তবে প্রচণ্ড ব্যথার মুহূর্তগুলোতে তারা শারীরিক ভাষা কিংবা আচরণের মাধ্যমে বুঝানোর চেষ্টা করে তাদের অনুভূতি। তাই যাদের পরিবারে ছোট্ট শিশু রয়েছে তাদের এ সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন-

কিভাবে বুঝবেন আপনার আদরের শিশু ব্যথা অনুভব করছে?

১) আপনার শিশু যদি দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করে তবে ধারনা করতে হবে সে কোন শারীরিক সমস্যা বা ব্যথা অনুভব করছে।

২) তীব্র ব্যথার মুহূর্তগুলোতে শিশুরা সাধারনত স্বাভাবিকের চাইতে উচ্চস্বরে কান্নাকাটি বা চিৎকার করে।

কান্নাকাটি করছে মানেই শিশু ব্যথা অনুভব করছে, কিংবা কান্নাকাটি করছে না তার মানে শিশু স্বাভাবিক আছে আসলে বিষয়টি এমন নয়। অনেক সময় ব্যথা অনুভব করলেও শিশুরা কাঁদতে পারে না-

৩) শিশুর মুখের অভিব্যক্তি লক্ষ করুনঃ
# সে যদি ভ্রু কুঁচকে রাখে,
# মুখের ভাব বিকৃত করে,
# হা করে নিঃশ্বাস নিতে থাকে,
# চোখ কুঁচকে রাখে এবং চোখ বন্ধ করে রাখে,
# নাকের পাশের ত্বক কুঁচকে রাখে
তবে ধারনা করতে হবে সে শরীরের কোথাও ব্যথা অনুভব করছে।

৪) শিশু যদি তার অঙ্গপ্রত্যঙ্গ অনমনীয় বা শক্ত করে রাখে, কিংবা হাত-পা এক সাথে জড়ো করে রাখে তবে সেটি ব্যথার লক্ষণ।

৫) শরীরের কোথাও ব্যথা অনুভব করতে থাকলে শিশুর খাবারে অরুচি দেখা দিতে পারে, সে ঘুমাতে চাইবে না, অস্থিরতা প্রকাশ করবে এবং তাকে শান্ত করা কঠিনসাধ্য হয়ে দাঁড়াবে।

এসকল মুহূর্তে প্রথমত শিশুর ব্যথার কারণটি খুঁজে বের করার চেষ্টা করতে পারেন এবং তাকে কিছুটা আরামদায়ক অবস্থায় আনার চেষ্টা করুন। তবে এভাবে বেশি সময় নষ্ট করবেন না, কেননা ব্যথার কারণটি মারাত্মক কিছুও হতে পারে, তাই একজন চিকিৎসকের শরণাপন্ন হউন।



তথ্যসূত্রঃ medlineplus



স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ নিবন্ধ পড়তে নিয়মিত ভিজিট করুনঃ http://emibd.com/health-tips
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×