somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিগারেট, ছাড়তে চাইলেও কেন ছাড়তে পারি না।

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমি আর সিগারেট, একসাথে আছি বহুদিন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কথা জেনেও ধূমপান করি, তবে কখনো ছাড়তে চাইনি বা ছাড়ার চেষ্টা করিনি তা নয়, ছাড়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কখনো এমন হয়েছে, সিগারেট ছেড়ে দিয়েছি তবে শুরু করতে হয়েছে আবারও”। এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন একজন ধূমপায়ী যিনি ধূমপান করছেন দীর্ঘ ১১ বৎসর। এমন অভিজ্ঞতা শুধু একজনের নয়, ধূমপান ছাড়তে চেয়েও ছাড়তে না পারার অভিজ্ঞতা রয়েছে শতকরা ৮০ ভাগ ধূমপায়ীরই, হয়তো আপনারও। কিন্তু কেন?

বিজ্ঞানীরা এমন প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন তাদের গবেষণায়, আসুন জেনে নিই তার ফলাফল-

এই গবেষণায় বিজ্ঞানীরা ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেন। এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা ১৯ থেকে ৬১ বৎসর বয়সী ৩৭ জন ধূমপায়ীর মস্তিস্ক পর্যবেক্ষণ করেন। ধূমপানের ফলে মস্তিষ্কে কি ধরনের ক্রিয়া হয় এবং দীর্ঘ সময় ধূমপান থেকে বিরত থাকলেই বা কি হয় তা জানতে বিজ্ঞানীরা ধূমপান পরবর্তী সময়ে এবং ২৪ ঘণ্টা ধূমপান থেকে বিরত থাকার পর ধূমপায়ী ব্যক্তিদের মস্তিস্ক স্ক্যান করেন। এতে তারা মস্তিষ্কে এক ধরনের নিকোটিন উইদ্রোয়াল ইফেক্ট অর্থাৎ দীর্ঘসময় নিকোটিন গ্রহন না করার ফলে মস্তিস্কের ক্রিয়ায় একধরনের পরিবর্তন লক্ষ করেন। নিকোটিন হচ্ছে সিগারেট বা তামাকের মূল উপাদান যা মানুষকে বারবার ধূমপান বা তামাক সেবনে আকৃষ্ট করে।

পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা দেখতে পান যে দীর্ঘসময় ধূমপান না করার ফলে মস্তিষ্কের ক্রিয়ায় যে পরিবর্তন হয় তা মূলত ধূমপায়ী ব্যক্তির ইচ্ছাশক্তিকে প্রভাবিত করে যা ঐ ব্যক্তির ধূমপান না করার অর্থাৎ ধূমপান ত্যাগ করার ইচ্ছাকে দুর্বল করে দেয়। এর ফলে ঐ ব্যক্তি পুনরায় ধূমপান করার প্রবল তাগাদা অনুভব করেন এবং ধূমপান ত্যাগ করার ইচ্ছাকে আঁকড়ে থাকতে ব্যর্থ হন।

গবেষকরা মনে করেন এই ফলাফল ধূমপায়ী ব্যক্তির ধূমপান ত্যাগ না করতে পারার একটি যৌক্তিকতার প্রমান, তবে এই ফলাফল ধূমপান ত্যাগ করার ব্যাপারে বৈজ্ঞানিক সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করবে বলেও বিজ্ঞানীরা আশা করেন।

তথ্যসূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ একটি কাল্পনিক রম্য রচনা

লিখেছেন নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।

একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×