somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'বীথিকা'য় বুফে খাবার চান্স পাইছি! দোয়া কইরেন সক্কলে!! ;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'রূপসী বাংলা'র 'বীথিকা'য় বুফে খাবার একটা ভালো সুযোগ পাইলাম।
সেজন্য আপনাদের সামান্য সহযোগিতা দরকার।
খুলেই বলি।

আমার এক জিগরি দোস্ত সম্প্রতি প্রেমে পড়িয়াছে। যাকে বলে উথাল-পাথাল প্রেম, অরে ছাড়া বাচুম না টাইপ প্রেম। সবই ঠিক আছে, মেয়েও রাজি, দুইজনে সারারাত কথা কয়, বিবাহ করার ডিসিসান নিছে, এমনকি বাচ্চা-কাচ্চার সংখ্যা ও নামও ঠিক হয়ে গেছে এর মধ্যেই(ছেলের নাম ফাইনাল, মেয়ের নাম নিয়ে ওর বউ একটু চিন্তিত, অচিরেই ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ)।

উথাল-পাথাল প্রেমের গল্পে যা হয়, বরাবরের মতোই ভিলেন হিসেবে আবির্ভূত কন্যার মাতা, আমার দোস্তের শাশুড়ি। তিনি গতকাল রাতে এক কুক্ষণে তাহার কন্যার পড়াশোনার অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে কন্যাকে কোন এক দুষ্ট বালকের সহিত মোবাইল ফোনে নিবিড় আলাপন রত অবস্থায় আবিষ্কার করেন। তাহার মাথায় মহাসেন ভাঙ্গিয়া পড়ে। তিনি বাসায় জরুরী অবস্থা জারি করে কন্যার মোবাইল ফোন খানা কাড়িয়া লইয়াছেন।

কন্যা ইম্পরট্যান্ট ক্লাস নোটের জটিল বিষয় বান্ধবীর কাছ থেকে বুঝে নেবার গুরুত্ব হাজার চেষ্টা করেও মাতাকে বুঝাইতে পারেনাই।
ফলাফল বিরহ বেলা।
আমার দোস্ত ও তার বউ এর কথা বলা পুরোপুরি বন্ধ।
মাতা কন্যাকে ক্লাসে নামাইয়া দিয়া আসেন বলে দেখা করবার ও উপায় নাই।

প্রায় দেড় দিন বউ এর লগে কথা কইতে না পেরে পাগলপ্রায় দোস্ত আমাকে একটূ আগে নক করে গভীর হতাশার সহিত বললো, আর কথা হবে তো?
আমি বললাম, হবে না মানে, অবশ্যই হবে। টেনশন নিসনা।
প্রেম ভালোবাসায় বিরহের দরকার আছে। বাচ্চাকাচ্চার কাছে গল্প করতে পারবি।

এর আগে ওর ২য় ব্রেকআপের সময় আমার সবকিছু ঠিক হবার ভবিষৎবাণী সঠিক হয়েছিলো বলে বন্ধু অত্যন্ত আশাবাদী হয়েছে। ঘোষণা দিয়েছে, 'যা এইবার কথা শুরু হইলে তরে বুফে খাওয়ামু। প্রমিজ।'

দোস্তের দিলের এই ঔদার্যে আমি আমি অতীব প্রীত হয়েছি।
খাস দিলে দোয়া করি ওদের বিরহকাল এই সপ্তাহেই শেষ হোক।
ইনশাআল্লাহ দিলের এই ঔদার্য ধরে রাখতে পারলে আবারো সব কিছু ঠিক হয়ে যাবে।

আমি দোয়া করেছি। আপনারাও দোয়া করুন।
যেন ওরা হাসতে হাসতে একসাথে বুড়ো-বুড়ি হয়।

দোয়া করুন, প্রয়োজনে দোয়া পাবেন! :P:P:P
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×