জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীদের মিষ্টিমুখ করিয়ে ‘বরণ’ করেছে ছাত্রলীগ। বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে ছাত্রদল নেতারা ক্যাম্পাসে যান। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান, ওমর ফারুক ও রফিকুল ইসলাম শ্রাবণ ছাত্রদল নেতাদের মিষ্টিমুখ করান। গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ছাত্রদলের নেতাকর্মীরা মার খেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির এই ঘটনাকে বিরল বলছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, ক্যাম্পাসে ছাত্রদল না থাকলে কাদের সঙ্গে রাজনীতি করব। তাই তাদের বরণ করে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত করলাম। ছাত্রলীগের মিষ্টিমুখের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ট্রেজারারের কার্যালয়ে যান ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা। পরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তারা। উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন করেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।