কক্সবাজারের চকরিয়ায় ধান চাষে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই কৃষকরা ঘরে তুলবে দেশী জাতের আউস ধানের অভাবনীয় ফলন। এ নিয়ে কৃষকের মুখে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও আনন্দ। উবিনীগ নয়াকৃষি আন্দোলনের আওতায় কৃষকরা খুজে পেয়েছে স্বল্প খরচের ধান চাষের এ সুবিধা।
জানাগেছে, দেশীয় ১৫ হাজারের অধিক স্থানীয় জাতের ধান চাষ হতো। আধুনিক কৃষি তথা সবুজ বিপ্লবের নামে পর্যায়ক্রমে এসব ধানগুলো আজ বিলুপ্তির পথে। হারিয়ে যাওয়া এসব ধান সারাদেশ ব্যাপী পূণরুদ্ধার করতে কাজ চালিয়ে যাচ্ছে উবিনীগ নয়কৃষি আন্দোলন। এরই ধারাবাহিকতায় ২হাজার ৫শত জাতেরো বেশি দেশীয় ধান সংগ্রহ করে পূণরুৎপাদনের ধারাবাহিক চেষ্টা চালিয়ে আসছেন। সরে জমিনে দেখাগেছে, চকরিয়ার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী গ্রামে কৃষক গোপাল কৃষ্ণ দাশ, বিএমচর কৃষ্ণপুর গ্রামের আবদুল কাদের, বদরখালী দাতিনাখালী মোজাফ্ফর আহমদ (বর্তমানে মৃত), পূর্ববড়ভেওলা শামসুমিয়ার হাট গ্রামের আবুল বশরসহ ১০জন কৃষক নয়াকৃষি আন্দোলনের আওতায় শুরু করেছেন রাসায়নিক কীটনাশক ও সার বিহীন ৯ জাতের দেশীয় আউস ধানের চাষ।
কৃষক গোপাল কৃষ্ণ দাশ জানান, পরীক্ষা মূলকভাবে তিনি ১৫শতক জমিতে প্রতি জাতে দেড় শতক করে ৯জাতের ধান চাষ করেছেন। তিনি কোন ধরণের অর্থ খরচ না করে স্বল্প মেয়াদের মধ্যে চাষে অভূতপূর্ব ফলন ও সাফল্য পেয়েছেন। দেশীয় জাতের ধানে পোকা মাকড়ের আক্রমন কম হয়েছে। তবুও পোকা দমনে শুধুমাত্র আলোর ফাদ বসিয়েছিলেন। গত বন্যার পূর্বে ধান ছিটানো হলেও উপরে পলি জমে যায়। এসব পলি অতিক্রম করেও সাফল্য দেখেছেন। ধান চাষে যা উৎপাদনে আগামী মৌসুমে সবটুকুই চাষ করবেন। কৃষকরা আশা করেন কানি প্রতি কমপক্ষে ৮০আড়ি ফলন হবে। ধানের উচ্চতা বেশি হওয়ায় খড়ের পরিমাণ বাড়বে। এতে গরুর খাদ্যের চাহিদা মিটিয়ে বাড়তি খড় বিক্রি করা যাবে। স্থানীয় আশপাশের কৃষকরা স্বল্প খরচে দেশীয় ধানের ফলন দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও আগামী মৌসুমে এই ধান চাষ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।
উবিনীগ নয়াকৃষি আন্দোলন কক্সবাজার আঞ্চলিক সমন্বক রফিকুল হক টিটো জানান, পরীক্ষামূলকভাবে ৯টি দেশীয় জাত নিয়ে আউস ধান চাষ শুরু করা হয়েছে। এর মধ্যে রয়েছে, শনি, কালাবকরী, কালো মানিক, ভাতুরী, শংকপটি, ভইরা, ষাইটা, মুলকে আউস ও খাড়া জামরী। এসব ধানের উচ্চতা সর্বোচ্চ ৬২ইঞ্চি, ১টি ধানে ২৩টি কুশি, ধানের ছড়া ১২ইঞ্চি, প্রতি ছড়ায় ২৪৮টি ধান পাওয়া গেছে। তিনি উবিনীগের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে এসব ধান বিনামূল্যে সরবরাহ করেছেন। অন্যান্য কৃষকদেরও দেশীয় ধান চাষে জমি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বীজ সরবরাহ করবেন বলে জানান।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক উল্লাহ জানান, তিনি গতকাল ১৭সেপ্টেম্বর দেশীয় এসব ধানজাতের ফলন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিলুপ্ত প্রায় এইসব জাতের ধান রক্ষার জন্য স্থানীয় কৃষকদেরকে পরামর্শ দেন এবং আগামী মৌসুমে চাষ করার সময় প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করবেন বলে আশ্বাস দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


