somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রকল্পের টাকায় আমেরিকা বিলাস!

১৭ ই অক্টোবর, ২০১২ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ‘সিডিএ স্কয়ার নির্মাণ প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। আর কাজ শুরু হতে না হতেই দুর্নীতি শুরু হয়েছে। প্রকল্পের টাকায় নিয়ম বহির্ভূতভাবে বিদেশে যাওয়ার তালিকায় আছেন সিডিএ’র চেয়ারম্যানসহ পাঁচ কর্মকর্তা। নিয়মানুযায়ী প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কেবলমাত্র প্রকৌশলী, আর্কিটেক্ট কিংবা প্ল্যানাররাই বিদেশে যেতে পারবেন। কিন্তু সিডিএ থেকে যে পাঁচজন তালিকায় আছেন তাদের মধ্যে চারজনই এই প্রকল্পের সাথে সম্পর্কিত নন। 
সূত্র জানায়, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষের আবাসন সংকট নিরসনে নগরীর বায়জিদ বোস্তামী সড়কের নাসিরাবাদ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট স্কয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছে সিডিএ। প্রকল্পের নাম দেয়া হয়েছে সিডিএ স্কয়ার নির্মাণ প্রকল্প।
জানা যায়, ১ দশমিক ৩৭ একর জায়গায় সিডিএ স্কয়ার নির্মিত হবে। এতে ২০, ২২ ও ২৫ তলা বিশিষ্ট তিনটি বহুতল ভবন হবে। এ তিনটি ভবনে মোট ফ্ল্যাট হবে ১৯৬ টি। ফ্ল্যাটগুলো ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ বর্গফুট আয়তনের হবে। ভূমির মূল্যসহ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫৩ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে জুলাই ২০১২ থেকে জুন ২০১৫ সাল পর্যন্ত।
আর এই প্রকল্পের টাকা থেকেই সিডিএ’র পাঁচ জন ও মন্ত্রণালয়ের পাঁচ জন কর্মকর্তা আমেরিকা যাওয়ার উদ্যোগ নিয়েছে। এতে খরচ হবে ৫০ লক্ষাধিক টাকা। ১০ জনের দলটি আমেরিকা যাবেন দুই দলে ভাগ হয়ে। আগামী মাসের শুরুর দিকে প্রথম দলটি আমেরিকার উদ্দেশে যাত্রা করবে  বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সংক্রান্ত ফাইল বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল মান্নানের দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। সিডিএর যেসব কর্মকর্তার তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তারা হলেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, উপ-সচিব অমল গুহ, প্রকল্পের পরিচালক মো. শামীম, নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন খালেদ এবং অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের। বাকি পাঁচ জন হচ্ছেন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা।
নিয়মানুয়ায়ী প্রকল্প সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, প্ল্যানার কিংবা আর্কিটেক্টরা প্রয়োজন হলে বিদেশ ভ্রমণে যেতে পারেন। কিন্তু সিডিএ থেকে বিদেশে যাওয়ার জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে একমাত্র প্রকল্প পরিচালক ছাড়া অন্য চার জন এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট নয়। অর্থাৎ নিয়মানুযায়ী প্রকল্পের পরিচালক মো. শামীম ছাড়া অন্যরা এই প্রকল্পের অধীনে বিদেশ যেতে পারেন না।
সিডিএর চেয়ারম্যান গতকাল বিষয়টি স্বীকার করে সুপ্রভাত বাংলাদেশকে বলেন, মন্ত্রণালয় থেকে কারা কারা যাবেন জানি না। তবে সিডিএ থেকে যাবেন চার জন। অভিজ্ঞতা বিনিময়ের জন্য দুই দফায় এই ১০ জন আমেরিকা যাবে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রণালয়ে পাঠানো তালিকায় আপনার নাম রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিদেশ ভ্রমণে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ নগরবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য হাতে নেওয়া প্রকল্পগুলো আগে শেষ করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সিডিএর ফ্ল্যাট স্কয়ার প্রকল্পের পরিচালক মো. শামীম বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইলে (ডিপিপি)  ভ্রমণখাতে বরাদ্দ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বরাদ্দ আছে। কত টাকা বরাদ্দ রয়েছে জানতে চাইলে বলেন, কাজে ব্যস্ত আছি আগামীকাল (আজ) আসুন।    
প্রসঙ্গত, সিডিএর নিজস্ব জায়গায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। গত জুন মাসে মন্ত্রণালয় থেকে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) অনুমোদন পাওয়া গেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×