রেল লাইনের পাশে বসে থাকা রমনীর চোখে
ক্লান্তিযুক্ত সুখ ছাড়া কিছুই পাই না আমি
পাতগুলো ঠেকে কেমন নোংরা ময়লার মতো
আশা ভেবে আকাশের পানে তাকায়
সব শূন্য আর সুদূর।
তাই যা পাওয়ার হৃদয়ের কাছে খুঁজে বেড়াই
হোক তা কোনো পতিতা নারীর, তারও রয়েছে হৃদয়ের নির্মলতা -
পতিত হয় কি শুধু দেহই?
কলঙ্কিত দেহে না হোক
তার হৃদয়ে হোক আমার বসত।
কারো কথা ভাবি না আমি, তার হৃদয় খানি পেলে
নোংরা ঐ বস্তির পাশেই গড়ব আমার বাড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


