" মানিক দা "আপনি প্রশ্ন করেছিলেন;
" জীবনের এই বেলাভূমিতে কেমন আছিস বল "?
উত্তরের হাসিতে যে জীবন ছিল,তা
জীবন থেকে পালিয়ে বেড়ানো জীবনের
এক চিলতে দৃশ্য পট।
জীবন মিথ্যা ছলনার অভিনয়ে -
একটি জীবন যখন বাস্তব নাটক হয়ে উঠে,
জীবনের মঞ্চে তখন আমি
সংলাপ ভুলে যাই।
মঞ্চ থেকে নেমে শ্রোতাদের মাঝে
আমি শ্রোতা হয়ে,
হাসতে গিয়ে আমি হাসি ভুলে যাই।
বার বার ফিরে আসে নত মুখে একটি মুখ,
বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে দেখছি -
জীবন পুড়িয়ে জীবনের
পৃথিবীর সুখ।
জীবনের এই বেলাভূমিতে
ভাল আছি দাদা-
যদিও পান্ডুলিপির বুকে রঙের কাড়াকাড়ি
কালো আর সাদা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

