somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশ্চিত করুন আপনার পাঠানো ইমেইলটি প্রাপক পড়েছেন নাকি পড়েননি B-) :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিল যখন চিঠি ছিলজনপ্রিয় যোগাযোগ মাধ্যম। কারও কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেটি তিনি পড়েছেন কি না তা আজও জানা হয়নি। আবার আপনি হয়তো কাউকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেটি ছিল শেষ চিঠি। অনেক বছর পর যদি কখনো আপনাদের দেখা হয়ে যায় তখন হয়তো পুরোনো অনেক স্মৃতিই মনে পড়ে। তখন হয়তো সেই চিঠিটির কথাও মনে পড়ে। তখন দীর্ঘশ্বাস ফেলে বলতে হয়, ‘তুমি ভালো আছো তো?’ তখন যদি পুরোনো কোনো প্রসঙ্গ নিয়ে কথা হয় তাহলে নিশ্চয়ই সেই চিঠির কথাও উঠে আসে। তখনই জানা যায় চিঠিটি তিনি পান-ই নি। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না।
সেই যুগ শেষ। এখন যোগাযোগের জন্য ই-মেইল, ফেসবুক, মোবাইল ফোন কত কী-ই না আছে! তবে দ্রুত এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে ই-মেইল আছে শীর্ষে।আপনি হয়তো কারও কাছে ই-মেইল করেছেন কিন্তু ই-মেইলটি প্রাপক পড়েছে কি না সেটা অনেক সময় জানার দরকার হয়। আবার অনেক সময় দেখা যায় প্রাপক ই-মেইলটি পড়েও বলেন, ‘আমি পড়িনি বা পাইনি।’ তখন আর কিছু করার থাকে না। আপনি হয়তো চাকরির জন্য ই-মেইলে অনেকগুলো জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু দেখা গেল কোনো প্রতিষ্ঠান থেকেই আপনাকে ডাকেনি বা মাত্র একটা-দুইটা প্রতিষ্ঠান থেকে আপনাকে ডেকেছে। প্রশ্ন হতে পারে আপনার জীবনবৃত্তান্তগুলো কি কোনো প্রতিষ্ঠানেরই পছন্দ হয়নি নাকি আপনার ই-মেইলটি কেউ খুলেই দেখেনি। পছন্দ না হলে হয়তো জীবনবৃত্তান্ত সম্পাদনা করা যায়। কিন্তু যদি কেউ সেটি খুলেই না দেখে তবে তো আর ডাকার প্রশ্নই ওঠে না।
আপনার ই-মেইলটি প্রাপক পড়েছেন কি না সেটি সাধারণত জানার উপায় থাকে না। যদি এমন হতো যে আপনার ই-মেইলটি প্রাপক পড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে এবং সেটাতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি। তাহলে কেমন হতো?
এই কাজটি চাইলেই করতে পারেন।এ জন্য প্রথমে http://www.spypig.com/farm/signin.php ঠিকানার ওয়েবসাইট থেকে Sign up Now-এ ক্লিক করে নিবন্ধন করে সাইন-ইন করুন। তারপর ১. Your email address-এ আপনি যে মেইল ঠিকানায় ই-মেইলটি পড়ার নোটিফিকেশন পেতে চান সেটি লিখুন। ২. Your message title-এ আপনার ই-মেইলের সাবজেক্ট নাম লিখুন। ৩. Select your SpyPig tracking image থেকে কোনো একটি ছবি নির্বাচন করে নিচের বাটনে ক্লিক করুন। এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে ই-মেইল মেসেজের মধ্যে (বডি) পেস্ট করে আপনার ই-মেইলটি পাঠিয়ে দিন। এখন থেকে প্রাপক মেইলটি পড়লে সঙ্গে সঙ্গে SpyPigÊNotificationÊ নামে একটি মেইল আসবে আপনার ই-মেইলে।সেটিতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি।


সূত্র: প্রথম আলো
আরো জানতে http://www.microsoft.com/atwork/productivity/emailtips.aspx
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×