somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনার্স লাইফের চারটি বছরের কাছে খোলা চিঠি

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনটার তারিখ ঠিক মনে নেই। সময়টাও কি মনে আছে?...নাহ! এটাও মনে হয় সামনে আসতে ইতস্তত করছে। টিপ টিপ বৃষ্টি ঝরছিল। আকাশের সাথে মায়ের চোখেও... আমার নয়নযুগলও সঙ্গ দিচ্ছিল সেই অঝর ধারার। নির্লজ্জ বরষা হয়তো এমনি শুরুর সাক্ষী হতে চেয়েছিল। তোমার খোঁজে বের হবার ওই ভেজা ভেজা পদক্ষেপগুলো এমনই এক ফ্রেমে গেঁথে গিয়েছিল সেদিন। এখন তো তুমি মৃত...আমার কাছে! তারপরও এখনও তোমার প্রতিটা নিঃশ্বাস রোম কুপগুলোতে শিহরন জাগায়। যে সন্ধ্যাগুলো তোমার কাছ থেকে পেয়েছিলাম সেগুলোকে এখনও মনের মাঝে বেঁধে রেখেছি। এখন আফসোস হয় তোমাকে মূল্য না দেবার। সময়ের ডাক ছিল...তাইনা? তুমিও সেই সময়ের সাথে হাত মিলিয়েছিলে! তাইতো প্রতি ক্ষণে জীবিত হও... নতুন কারও কাছে। কিন্তু চিরতরে চলে গেছ আমার থেকে। মনে পড়ে, কখনো তোমার পাতায় হেঁটেছি উদ্দেশ্যহীনভাবে--- আবার তোমারই প্রেরনায় দেখেছি কোন সুনীল স্বপ্ন। ভোরের আলো দুপুরের পথে পা বাড়িয়েছে, নিজের ছায়া নিজেরই চারপাশে আবর্তন করেছে- কখনও তোমায় বানিয়েছি খেলার মাঠ, কখনও সাজিয়েছি আড্ডার আসরে, আবার কদাচিৎ কিতাবের মাঝে ডুবে ভুলেছি তোমায়। এত রঙ!!! নাকি আমার চশমার কারণে তোমায় দেখেছি ভিন্নরুপে...নানা সময়। অভিযোগ???... না না... কোন সেরকম কোন অভিযোগ নেই। তবে ঐযে বড় তাড়াতাড়ি বড় দূরে চলে গেলে। ঠিকভাবে কিছু বলার সুযোগও দিলে না। আমি জানি... তুমি শুনতে চেয়েছিলে ঠিকই, আমিই বুঝতে পারিনি তোমার শেষ শুরুর চাইতেও দ্রুত। আফসোস! জীবন একটাই... না হলে হয়তো আবার ফিরে পেতে চাইতাম তোমার পলকহীন চাহনি। কারণ? থাক... নিরব স্মৃতি সবসময়ই মধুর... এটাকে নিরব রাখাই ভাল। একটা কঠিন কথা বলি? তোমায় যারা ভালবাসবে তারা কেবলি কষ্ট পাবে। প্রতিটা একাকী মুহূর্তে, প্রতিটা দিনের বিদায়ে, প্রতি রাতের আগমনে। আজ তোমার সমাধিতে দাঁড়িয়ে কাঁদতে চেয়েও পারি না। জানি এখানে তুমি নেই। বিকেলের বাতাসের সাথে নতুন প্রেমাস্পদের খোঁজে মিলিয়ে গেছ!
Still I remember you in the silence and make no outward show! And what it meant to lose you, no one will ever know! A silent thought, a secret tear, keep the memory ever young, Time eases the edge of grief, but those memories will turn back ever leaf…….
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×