এখন তুমি অনেক দূরে
তাই তোমার ছোয়াঁটুকু পাই না
তুমি তো মা নিজ দেশে -
কাদো রোজ তাই না?
কোথায় তুমি - কোন দূরে - কত দূরে
অনন্ত কাল ঘুরে আসবে আবার ফিরে ?
রয়ে গেছ , থাকবে স্মৃতির অতলে
তুমি খুব অভিমানী
বড্ড মিথ্যেবাদী !
আমায় ছেড়ে যাবে না বলে -
কিভাগে চলে গেলে ?
জীবন যুদ্ধে হতাশার ছায়ায়
কিংবা প্রাপ্তির আনন্দে,
ছুটে চলা জীবনে হাজারো দ্বিধা-দদ্ধে
নিঝুম রাতে একলা শূন্য ঘরে ...
তোমাকেই মনে পড়ে মা
তোমাকেই মনে পড়ে !
থাকো তুমি যেতায় -যতই দূরে
থাকুক তোমার রাগ - হও যত অভিমানী
আমার একটু কষ্টে তুমি -
নিজ দেশে কাঁদো রোজ
জানি আমি জানি!
(ফাহাদ হোসেন)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



