somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনামুল্যে মুভি দেখার সাইট

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষয়বস্তু

আজকাল ফ্রি জিনিষের কদর বেশ বাড়ছে। আর সেক্ষেত্রে ফ্রি তে সিনেমা দেখতে পেলে তো কথাই নেই। আজকার ডাউনলোডও করতে মন চায় না। দেশে ইন্টারনেট এখন হালকা-পাতলা ফাস্ট হয়েছে। তো অনলাইনে সিনেমা দেখাটা খুব একটা কষ্ট সাধ্য হবে না। তবে তার জন্য অন্তত নুন্যতম ৫১২ কেপিবিএস এর লাইন থাকা আবশ্যক আর সেই সাথে আনলিমিটেড ডাটা তা না হলে মুভি দেখার পর ইন্টারনেটের ডাটা শেষ হয়ে যাবার কারনে দেয়ালে মাথা ঠুকতে হতে পারে।

যাই হোক, কথা হচ্ছিল ফ্রি তে মুভি দেখা – অনলাইনে তাও আবার ভাল কোয়ালিটি এবং অবশ্যই লিগ্যাল। এ ধরনের সাইট খুজে পাওয়া মুশকিল। টরেন্ট দিয়ে মুভি ডাউনলোড করতে গিয়ে আবার অনেকেই চাইনিজ ধরা খান ভাইরাস ডাউনলোড করে। আর বেশীরভাগ টরেন্ট সাইটগুলো আজকার বন্ধ হয়ে যাচ্ছে । কারন একটাই – এটি বেআইনী। তবে আইনের মধ্যে থেকে, অন্তত নিজে নিরাপদ থেকে অনলাইনে ফ্রি তে সিনেমা দেখার বেশ কিছু প্লাটফমর্ আছে। তার মধ্যে দুটো নিয়ে কথা বলব এবং আমার বিশ্বাস এই দুটো সাইটের বিশাল বড় ফ্যান হয়ে যাবেন আপনারা।

১। Viki

বিদেশী ড্রামা-সিরিয়াল আর নানা ভাষার সিনেমা বিশেষ করে কোরিয়ান এবং চাইনিজ ফিল্ম এবং কোরিয়ান ড্রামা সিরিয়ালগুলোর জন্য এই সাইটটি একটি চরম জায়গা। এখানে HD কোয়ালটি যেমন পাবেন আবার পাবেন সাবটাইটেল। আপনারা অনেকেই হয়তো জানেন, কোরিয়ান টিভি ড্রামা কিন্তু বিশ্বে বেশ নামকরা তাদের সৃজনশীলতার কারনে আর বেশ পয়সা খরচ করেই তারা এগুলো বানায়। এবং এসব ড্রামার কনসেপ্ট এবং মেকিং দেখার মত। এগুলো ছাড়াও আছে হলিউড এবং বলিউডের সিনেমাও। এবং ১০০% আইনী পদ্ধতিতে। বিভিন্ন ভাষার সিনেমাগুলোর জন্য এই ভিকি.কম বেশ মজার। সাইটটি পুরো ঠিকানা হলো http://www.viki.com

২। Watch32

তবে সব ধরনের, বিশেষ করে হলিউডের সিনেমা দেখার জন্য এই সাইটটি সবার সেরা। নাই এমন কোন কিছু নেই এই সাইটে। সব ধরনের সিনেমা, ড্রামা এমনকি বলিউডের সিনেমাও আছে এই সাইটে। এই সাইটের আছে কয়েক মিলিয়ন সাব্সক্রাইবার আর সাইটটি বেশ ফাস্ট। তবে মাঝে মধ্যে দুয়েকটা পপ-আপ বিজ্ঞাপন খুব পীড়া দেয় তবে সেটি তেমন কোন ব্যাপার না। এই সাইটের ভিডিও সার্ভার খুবই ফাস্ট আর প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড হয়। অনলাইনে সিনেমার এক বিশাল সম্ভার এই সাইট। মোটামুটি একটু ভাল ব্রডব্যান্ড থাকলে অনায়াসেই এই সাইটে সিনেমা দেখতে পারবেন। বেশীরভাগ সিনেমাই HD প্রিন্টের। তবে আপনার কানেকশনের স্পিডের উপরে নির্ভর করবে ফাইনাল প্রিন্ট। ইংরেজী সিনেমা ছাড়াও অন্যান্য দেশের সিনেমা এবং নানা রকমের প্রামান্যচিত্রে ঠাসা এই সাইট। দেরী না করে ঘুরে আসতে পারেন আর দেখে ফেলতে পারেন ভাল কোন সিনেমা! সাইটটির ঠিকানা http://www.watch32.com .

বাংলাদেশীজম প্রজেক্ট থেকেও কিছুদিন আগে চালু করা হয়েছিল এধরনেরই একটি এন্টারটেইনমেন্ট সাইট। তবে সেখানে বিশেষ ধরনের ভিডিও প্রোডাকশন সম্প্রচার করা হয়। সাইটটির ঠিকানা tv.bangladeshism.com। এখানে আপনি পাবেন দেশী প্রযুক্তিতে তৈরী বেশ আধুনিক কিছু ভিডীও প্রোডাকশন এমনকি অনলাইন সিনেমাও যা শুধু অনলাইন প্লাটফর্মের জন্যই বানানো আর বানানো হয়েছে দেশেই। সাইটটির তত্তাবধানে আছে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান NahidRains Pictures। মুলত তাদের নানা ধরনের প্রোডাকশন নিয়ে এই সাইটে গড়ে উঠেছে একটি বিশাল ভিডিও লাইব্রেরী যার বেশীরভাগই NahidRains Pictures এর তৈরী করা। কখনও সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন
please click
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×