somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিমদের সেরা সংস্কৃতি ও আনন্দের দিন শুধু ঈদ: ঈদ মোবারক (ঈদ হোক বরকতপূর্ণ)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ মানে আনন্দ, খুশী, উৎসব। শব্দটি আরবী ভাষা থেকে এসেছে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈদ সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেন, প্রত্যেক জাতির জন্য উৎসবের ব্যবস্থা আছে। আর এটা (ঈদ) হচ্ছে আমাদের উৎসবের দিন।
[মুসলিম, ১৯৩৮ অংশবিশেষ]
এ খুশী ও উৎসব আবার বিভিন্ন প্রকার। আমাদের দেশেও এ ভিন্নতার কোন হিসাব নেই। হোক না তা বিজাতীয় অর্থহীন ও অশ্লীলতায় ভরপুর উৎসব!
কিন্তু এ উৎসব যদি হয় উপরওয়ালা কর্তৃক নির্ধারিত ও সীমাবদ্ধ তাহলে তো কথাই নেই।
ঈদ প্রতিটি মুসলিম নরনারী, শিশুকিশোর, যুবক- বৃদ্ধ, তরুণ-তরুণীর মনে নির্মল আনন্দের স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। মুসলমানদের জন্য এ যেন এক মহোৎসবের দিন। আমরা মুসলিম হিসেবে এ কথা ভুলে গেলে চলবে না যে, আল্লাহ সু. কর্তৃক আমাদের জন্য বিশেষভাবে প্রাণভরে আনন্দ-উল্লাস করার জন্য এ দু'টি দিনকেই নির্ধারণ করে দিয়েছেন। যেমনঃ হযরত আনাস (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, তখন তিনি দেখলেন, লোকেরা বছরে দু’টি নির্দিষ্ট দিনে খেলাধুলা ও আনন্দ উপভোগ করে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এ দু’টি দিন কেমন? তারা বলেন, আমরা ইসলাম আগমনের পূর্বে এ দু’টি দিনে খেলা-তামাশা ও আনন্দ উপভোগ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ এ দু’টি দিনের পরিবর্তে দু’টি উৎকৃষ্ট দিন নির্ধারিত করে দিয়েছেন। একটি ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা।
-সহীহ বুখারি ও মুসলিম
কিন্তু ইদানিংকালে তথাকথিত নতুন প্রজন্ম বা আধুনিকমনা কিছু তরুণ তরুণীরা ঈদের দিনের আনন্দকে অতিরঞ্জিত করে পালন করা ছাড়াও কিছু বিজাতীয় উৎসবের দিনগুলোর প্রতি তাদের গভীর টান লজ্জাজনক বৈ কিছুই নয়। এ কথা স্বীকার করতে কোন দ্বিধা নেই যে, অন্য সকল ধর্মের ন্যায় মুসলমানদের ধর্মীয় উৎসব 'ঈদে' অশ্লীলতার ছিঁটেফোঁটাও নেই। উপরন্তু প্রাণপ্রিয় নবী সা. ও সাহাবাদের আমল থেকে প্রমাণিত হয় এ দিনে বেশি বাড়াবাড়ি না করতে কঠোর নিষেধাজ্ঞা করা হয়েছে।
তবে কেন আমরা বিজাতীয় আগ্রাসনের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি? কবে হুঁশ ফিরবে এ জাতির, কবে বোধদয় হবে এ প্রজন্মের? এমন প্রশ্নের জবাবে আমরা প্রতিমুহূর্তই উন্মুখ হয়ে আছি। আল্লাহ সু. আমাদেরকে সুষ্ঠু জ্ঞান দান করুক। আমীন।
সেইসাথে আসুন ঈদের খুশী আর আনন্দকে নিছক আনুষ্ঠিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে ভাগ করে নেই সবার সাথে। হাত বাড়িয়ে দেই সবার দুখে। তবেই হয়ত স্বার্থক হবে এ উৎসব, ইবরাহিমের সেই কুরবানী।
বিজাতীয় সংস্কৃতি নয় ইসলামেই রয়েছে সর্বকালের সেরা সংস্কৃতি। তাই এ সেরা সংস্কৃতিকে সমৃদ্ধি করা আমার আপনারই দায়িত্ব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×