প্রতিদিন ই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে গেলে দেখা যায় বেশকিছু সদ্যসমাপ্ত মেডিকেল এ চান্স না পাওয়া পরীক্ষার্থিরা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে! তাদের সাথে আমার জানা মতে বেশকিছু মেডিকেল শিক্ষার্থি ও সংহতি প্রকাশ করেছে।
আমার মতে এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের সংহতি প্রকাশ করা উচিৎ!
দেশে দুর্ভিক্ষ নামলে জনগণ রাস্তায় নেমে আসবে না?
এই দুর্যোগ তো দুর্ভিক্ষের চেয়ে কম কিছু না! কোন এক তথ্যমতে এবার সব মিলিয়ে সরকারি মেডিকেল এ যারা পড়বে তাদের ৯০% - ই প্রশ্ন পেয়ে চান্স পেয়েছে! আচ্ছা ভাল কথা, তারা তাদের মা-বাবার স্বপ্ন পূরন করেছেন! কিন্তু যে কেউ বাজি ধরতে পারেন, তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী পাওয়া যাবে যারা হয়ত জীববিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলো সম্বন্ধেও অবগত না! তারা কি ডাক্তারি পড়বেন? আজ থেকে ৫/৬ বছর পরে তাহলে আমাদের দেশে কারা ডাক্তার হয়ে বের হবেন? আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী সরাসরি অস্বীকার করছেন যে কোন ধরনের প্রশ্ন ফাস হয়নি!!!
মেডিকেল আন্দোলনকারীরা বলেছেন তারা যথেষ্ট প্রমাণ দিতে পারবেন যে প্রশ্ন ফাস হয়েছে!
এটার প্রতি সরকারের বিশেষ দৃষ্টি দেয়া উচিৎ! এবং দাবি যে আন্দোলনকারীদের যৌক্তিক সে বিষয়ে কোন সন্দেহ নেই। তাই সবার পুনরায় পরীক্ষা নেয়া সম্ভব না হলেও একটা কোন ব্যাবস্থা করার মাধ্যমে "চোর" গুলা কে হাতুড়ে ডাক্তার হবার সুযোগ থেকে বঞ্চিত করার উচিৎ।
ঐযে শহীদ মিনারে যারা আন্দোলন করছে, যৌক্তিক দাবি নিয়েও যারা পিপার-স্প্রে খাচ্ছে, তাদের স্বপ্ন কিন্তু ছোটবেলা থেকে ডাক্তার হয়ে মানুষের সেবা করার! যারা এত বড় স্বপ্ন দেখতে পারে, বছরের পর বছর স্বপ্ন পূরন করার জন্য সাধনা করতে পারে, তারা কিন্তু এত সহজে হাল ছারার কথা না!!
কিন্তু দেশটা যেহেতু বাংলাদেশ, এখানে সততার দাম আর কতটুকু? কি হবে জানিনা!
কিন্তু আমি আবারো মেডিকেল ভর্তি পরিক্ষার দাবি জানাই।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




