somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

farabi1986
আমি শাফিউর রহমান ফারাবী। এটা আমার সামুর আরেকটা আইডি। সামুতে আমার মূল আইডি হল এটা http://www.somewhereinblog.net/blog/farabi2012 আমার মূল আইডি দিয়ে যখন সামুতে পোস্ট ও কমেন্ট করতে পারি না তখন আমি এটা ব্যবহার করি।

নাস্তিকদের একটি Common প্রশ্নের জবাব

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাস্তিক ভাইয়া ও আপুরা প্রায়ই একটি প্রশ্ন করে মুসলমানদের কে বিব্রত করতে চান আর তা হল - “ আল্লাহ সুবহানাতায়ালা তো আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, মৃত্যুর পর আপনি সোজা জান্নাতে চলে যাবেন কিন্তু হিন্দুর ঘরে জন্ম নেওয়া একটি ছেলে তো পারিবারিক কারনে সারা জীবন হিন্দু থেকে মারা যাবে তাইলে ঐ ছেলেটা কি দোষ করল ? আল্লাহ সুবহানাতায়ালা তো চাইলে পারতেন ঐ হিন্দু ছেলেটাকেও মুসলমান ঘরে জন্ম দিয়ে তাকে সোজা জান্নাতে পৌছিয়ে দিতে ?" সাধারনত এই জাতীয় প্রশ্ন শুনে অনেক মুসলমানই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আচ্ছা এই যে এত বড় বড় সাহাবী যারা অনেকেই কাতাবিনে ওহী ছিলেন, হাজার হাজার হাদিস বর্ননা করেছেন ঐ সকল সাহাবীরা তো আইয়েমা জাহেলিয়াত যুগে সবাই কাফের ছিলেন। হাতে গোনা কয়েক জন সাহাবী ছাড়া প্রায় সকল সাহাবীদের ইসলাম পূর্ব জীবনটা তেমন একটা সুবিধার ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচার শুরু করলেন তখন কিন্তু ঐ সকল সাহাবীরা ইসলামের সুমহান সৌন্দর্য্য অনুধাবন করে তাদের পৈতৃক ধর্ম ঘৃণা ভরে ত্যাগ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। মুসলমান হয়ে যাবার কারনে প্রায় সকল সাহাবী সমাজচ্যুত হয়েছিলেন, মক্কী জীবনে শাবে আবু তালিবে ৩ বছর অবরুদ্ধ ছিলেন, অনেক কষ্ট করেছিলেন। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহবানে কি মক্কার সকল কাফের মুসলমান হয়েছিল ? না অনেক কাফের কাফের হয়েই মারা গিয়েছিল। যেই সকল সাহাবীরা মুসলমান হয়েছিলেন তারাও কিন্তু বলতে পারত যে আমরা কেন আমাদের পৈতৃক ধর্ম ত্যাগ করব ? কিন্তু ঐ সকল সাহাবীরা ইসলামের সুমহান সৌন্দর্য্য অনুধাবন করে মুসলমান হয়ে গিয়েছিলেন। কিন্তু এমন না যে ঐ সকল সাহাবীরা কোন মুসলমান ঘরে জন্ম নিয়েছিলেন। কাফেরের ঘরে জন্ম নিয়েও তারা মুসলমান হয়েছিলেন। ভারত বর্ষে যখন ইসলাম আসে তখন তো এখানকার সবাই হিন্দু/বৌদ্ধ ছিলেন। সকল হিন্দু কিন্তু মুসলমান হননি। শুধুমাত্র আমাদের পূর্ব পুরুষরাই মুসলমান হয়েছিলেন। তাইলে আমাদের যে পূর্ব পুরুষরা মুসলমান হয়েছিলেন তারাও তো বলতে পারত যে আমরা কেন আমাদের পৈতৃক হিন্দু ধর্ম ত্যাগ করব ? আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি হিন্দুই থাকব। কিন্তু আমাদের মহান পূর্ব পুরুষরা ঐ সব অবান্তর প্রশ্ন না করে ঠিকই ইসলামের সুমহান সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এই কথাটাতে তো আপনারা সবাই একমত যে ভারত বর্ষে কখনই জোর করে কাউকে মুসলমান বানানো হয় নি। ভারত বর্ষে জোর করে কাউকে মুসলমান বানান হলে আজকে ভারতে একটা হিন্দুও থাকত না। যেমন স্পেন জয় করার পর খ্রিষ্টানরা সকল মুসলমান কে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। যার কারনে একটানা ৭০০ বছর মুসলমানরা স্পেন শাসন করলেও ১৪০০ সালের পরে স্পেনে আর একটাও মুসলমানও খুজে পাওয়া যায়নি। আমাদের পূর্ব পুরুষ যারা আগে হিন্দু ছিলেন তারা যেমন মুসলমান হয়ে গিয়েছিলেন ঠিক তেমনি এখন যারা আজকে ভাগ্যের ফেরে কোন মুশরিকের ঘরে জন্ম নিচ্ছেন তাদেরও কর্তব্য হচ্ছে মুসলমান হয়ে যাওয়া। হ্যা কোন মুশরিক/আহলে কিতাবধারী একটু কষ্ট করে ত্যাগ স্বীকার করে মুসলমান হয়ে গেলে উনারা কিরকম নেকী পাবে তা আমি এখন আপনাদের কে একটু বলি। আমাদের যেই পূর্ব পুরুষরা আজ থেকে ১০০০ বছর পূর্বে মুসলমান হয়েছিলেন তারপর উনার ঔরষ থেকে যত গুলি মানুষ এসেছে আমি পর্যন্ত আমরা এখন যত গুলি নেকী কামাচ্ছি এবং কিয়ামত পর্যন্ত কামাবো তার সম পরিমান নেকী আমাদের পূর্বপুরুষ যিনি উনার পৈতৃক ধর্ম ত্যাগ করে প্রথম মুসলমান হয়েছিলেন উনি এখন কবরে বসেই তা পাচ্ছেন। সুবহানাল্লাহ! ঠিক তেমনি এখন যদি কোন মুশরিক/আহলে কিতাব একটু ত্যাগ স্বীকার করে ইসলামের সুমহান সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যান তাইলেও উনি উনার অনাগত ভবিষ্যত বংশধরদের নেকীও কবরে শুয়ে পেতে থাকবেন। আর হ্যা আজকে পৃথিবীতে ৪০০ কোটি লোক ইহুদি/খ্রিষ্টান/মুশরিক হয়ে মারা যাচ্ছে উনারা যে ঈমান ছাড়া বরযখের জগতে চলে যাচ্ছেন উনাদের এই পাপের দায়ভার কিন্তু আমাদের মুসলমানদের উপরেও পড়ছে। তাই আমাদের মুসলমানদের উচিত নিজেদের ঈমান আমল ঠিক করার পাশাপাশি বিধর্মীদের কেও ইসলামের দাওয়াত দেয়া, তা না হলে আখিরাতে আমাদের মুসলমানদেরও খবর আছে।
ইসলামী আক্বীদা সংশোধনের জন্য আরো পড়তে পারেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব
আল্লাহ সুবহানাতায়ালার অস্তিত্ত্বের একটি বুদ্ধিবৃত্তিক প্রমান


পুরুষ জাতির বহু বিবাহ প্রথাকে ইসলামী শরীয়াহ আসলে কতটুকু সমর্থন করে
বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা
ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল
স্টালিনের নৃশংসতার স্বীকার এক বাঙ্গালী বিপ্লবী
মাওসেতুং এর সময় চীনা মুসলমানদের দূর্দশতার কথা শুনুন
কামসূত্র বইটি কোথা থেকে এল ? এর ইতিহাস কি আপনি জানেন ?
সতীদাহ প্রথা সরাসরি দেখার এক দুর্লভ অভিজ্ঞতার কথা শুনুন


১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×