somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মহাজাগতিক চিন্তা
মানব মঙ্গল আমার একান্ত কাম্য

কোন দলকে ক্ষমতায় পাঠাতে সুষ্ট নির্বাচন প্রয়োজন?

০৪ ঠা মে, ২০২৩ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপি অসুষ্ট নির্বাচন করেছে। জাতীয় পার্টি অসুষ্ঠ নির্বাচন করেছে। সুষ্ঠ নির্বাচনেও অন্য কোন দল ক্ষমতায় যেতে পারে না। ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ তাদের পছন্দমত নির্বাচন করছে। তাহলে সুষ্ঠ নির্বাচন কোন দলের জন্য প্রয়োজন? একদা্ যারা অসুষ্ঠ নির্বাচন করেছে তাদেরকে ক্ষমতায় পাঠাতে জনগণ আণ্দোলনে নামবে কি? কতিপয় ব্লগারের আব্দার রক্ষায় জনগণকে তো মাঠে নামতেই হবে। ব্লগার বলে কথা। তারা যখন চায় তখন সুষ্ঠ নির্বাচনের জন্য জনগণ কেন মাঠে নামবে না?

বিএনপির নেতা-কর্মূী সুষ্ট নির্বাচনের জন্য মাঠে নামবে। তারপর মাঠে নেমে যারা মরবে, যারা আহত হবে, যারা জেলে যাবে বিএনপি তাদের জন্য কিছুই করবে না। আমাদের এলাকার খোকা ডাক্তার মারা গেছে। তার পরিবারের জন্য বিএনপি কিছু করেছে এমন কিছু শুনিনি। যে নেতা টাকা খরচ করে কর্মী দিয়ে সুষ্ঠ নির্বাচনের জন্য আন্দোলন করাবে সুষ্ঠ নির্বাচনে সে নেতা দলীয় নমিনেশন পাবে কি? নাকি কেউ তখন টাকা দিয়ে নমিনেশন কিনে নিবে? অত:পর মাঠের নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে দাঁড়ালে তাকে দল ধেকে বিতাড়িত করা হবে। সুতরাং মাঠের নেতা ঘরে বসে সুষ্ঠ নির্বাচনের অপেক্ষায় আছে। আর টাকা দিয়ে নমিনেশন কেনা নেতাও ঘরে বসে সুষ্ঠ নির্বাচনের অপেক্ষায় আছে। সুষ্ঠ নির্বাচনের জন্য আন্দোলন আর হচ্ছে না।আর আওয়ামী লীগ কি আন্দোলন ছাড়া এমনি এমনি কিছু দেওয়ার দল? তারা হলো যা পেয়েছে তা’ আঁকড়ে ধরে বসে থাকার দল। তাদের থেকে কিছু নিতে হলে কেড়ে নিতে হবে। তো সবাই যদি ঘরে বসে থাকে তবে কেড়ে নেওয়ার কাজটা হবে কেমন করে?

জামায়াত ক্ষমতা কেড়ে এনে দিবে, আর বিএনপি ক্ষমতায় গিয়ে মজা লুটবে, সেজন্য বিএনপি জামায়াতকে খাতির করছে। কিন্তু আওয়ামী লীগের বেদম পিটুনী জামায়াতও আর সহ্য করতে পারছে না। তাহলে হেফাজত বিএনপিকে ক্ষমতা এনে দিবে? তাদের কেউ কেউ জেল হেফাজতে আছে। অন্যরা তাদের জেল থেকে বের হওয়ার অপেক্ষায় আছে। সুতরাং তারাও এখন শান্তিতে ঘরেই আছে।

সুষ্ঠ নির্বাচন হলে নতুন কোন দল ক্ষমতায় আসলে তারা সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা বজায় রাখবে কি? উত্তর ‘না’ হলে সাময়িকের জন্য এর পিছনে খটাখাটুনির দরকার কি?

প্রথম আলো অন্দকারে ঢেকে যাচ্ছে। পিনাকী বিদেশে বসে বকর বকর করে যাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণ দেখছে ক্ষমতায় বসানোর মত কোথাও কেউ নেই। সুতরাং যারা ক্ষমতায় বসে আছে তারাই বসে থাক এই আর কি? মনে কোন কষ্ট থাকলেও তারা এখন বাকরুদ্ধ। সরকারের বদনামের সব কথা শুনেছি। এবার কেউ পারলে অন্যদের গুণের কথা বলুন। পড়ে মন জুড়াক। সেজন্যই কষ্ট করে এ পোষ্ট খানা লিখালাম। কলাবাগান ও বৈশাখীরা সরকারের সুনাম করলেই দোষ! সুতরাং তাহলে এবার অন্যদের সুনাম হয়ে যাক। হয়ে যাক খরার মধ্যে এক পশলা বৃষ্টি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৩ সকাল ৯:৫৪
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×