somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নূর হোসেনের আত্মা এরশাদের আত্মাকে দেখে পালিয়ে বেড়াচ্ছে কি?

০৮ ই মে, ২০২৩ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নব্বই এর গণ আন্দোলনের পর ছিয়ানব্বইয়ের বারই ফেব্রুয়ারির নির্বাচন দেখে আমরা লজ্জা পেয়েছিলাম। এখনো অনেক নির্বাচন দেখে আমরা লজ্জা পাই। লজ্জা ঈমানের অঙ্গ। সেজন্য মুমিন লজ্জা পাবে এটা এমন কঠিন বিষয় নয়। কিন্তু নির্বাচন দেখে লজ্জা পাওয়ার মধ্যে প্রশ্ন আছে। এখন এরশাদের আত্মা যদি নূর হোসেনের আত্মাকে জিজ্ঞাস করে গণতন্ত্রের মুক্তির জন্য তুই মরতে গেলি কেন? তোর মৃত্যুর তেত্রিশ বছর পরেও কি গণতন্ত্র মুক্তি পেয়েছে? খালেদা ও হাসিনার আত্মা সেই আত্মা সম্মিলনে যোগ দিলে খালেদা বলবে আমার সময় গণতন্ত্র মুক্তি পেয়েছিল, হাসিনার আত্মা বলবে আমার সময় গণতন্ত্র মুক্তি পেয়েছিল। এ নিয়ে দু’জনের আত্মার মধ্যে চরম ঝগড়া শুরু হবে। এরশাদের আত্মা তখন দু:খী দু:খী হয়ে বলবে, সব ঝুট হ্যায়। তফাত যাও। ওরে নূর হোসেন তুই আমার কবি প্রতিভার কোন মূল্য দিলি না। তুই মরলি। আমি গেলাম জেলে। আমিত্যু তাদের পদলেহনের মুচলেকা দিয়ে আমি জেল থেকে বহু বছর পর যদিও বের হলাম ততদিনে আমার কবি প্রতিভা বিনষ্ট। বিদিশাও দিশা হারিয়ে আমারে ছাইড়া চইলা গেল। ওরে নূর হোসেন তোরা কেন আমার নিপাত চাইলি। নূরহোসেনের আত্মা তখন লজ্জায় মাথা চুলকাতে চূলকাতে বলবে পল্লীবন্ধু আমি আপনারে চিনতে পারিনাই। আমারে মাপ কইরেন বলে, নূর হোসেনের আত্মা অবশেষে এরশাদের আত্মা থেকে পালিয়ে যাবে।

ছিয়ানব্বইতে বিএনপি কর্মী বলল, সে আটশত ভোট দিছে। দুই হাজার এক এ শিবির কর্মী বলল, সে তিনশত ভোট দিছে। তারপর এক দলের কর্মী বলল, স্যার ঘুমের ঘোরে ভোট দিছি। কতভোট দিছি আসলে গণতে পারি নাই। নূর হোসেন গং গণতন্ত্রের এরকম মুক্তির ব্যবস্থা করে পৃথিবী থেকে বিদায় হয়েছে। এখন আমরা গণতন্ত্রের কথা শুনলে লজ্জা পাই। ওলামায়ে কেরাম বলেন, আসতাগফিরুল্লাহ, ইহুদী-খ্রিস্টানের গণতন্ত্রের কথা মুখে আনবেন না।

আমরা এখন গণতন্ত্রের কথা ভাবি না। আমরা মুমিন। আমরা এখন পরকালের কথা ভাবী। আমাদের গ্রামে ইদানিং দু’জন শহীদ হয়ে জান্নাতুল ফেরদাউসে গমন করেছেন। আমরাও তাদের মত শহীদ হয়ে জান্নাতুল ফেরদাউসে গমনের কথা ভাবছি। চার দিনের দুনিয়া। আজ আছে কাল নেই। তার চেয়ে যারা জাহান্নামের ঝুঁকি নিয়ে জনগণকে শহীদ করে জান্নাতুল ফেরদাউছে পাঠানোর ব্যবস্থা করছে তাদের দুনিয়ার সাফল্যের জন্য দু’হাত তুলে দোয়া করা বুদ্ধিমানের কাজ।

এদেশে একদিন হয়ত গণতন্ত্র মুক্তি পাবে। ততদিনে হয়ত আমরাও আত্মা সম্মেলনের সদস্য হয়ে যাব। নূর হোসেনের আত্মা তখন মুচকি হেসে বলবে শেষতক গণতন্ত্র মুক্তি পেল তো? আত্মার তো আর মৃত্যু নাই। সুতরাং নূর হোসেনের আত্মা হয়ত একদিন সাফল্যের হাসি হাসবে। এর জন্য সকল দেশবাসীর নিকট দোয়া চাই।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৩ বিকাল ৪:১৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×