somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১ এবং ২০২৪ এর হানাদার ও রাজাকারকে সমর্থন করা যায় না

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালের হানাদার আমাদের দেশের সম্পদ তাদের দেশে নিয়েগেছে। ২০২৪ এর হানাদার আমাদের দেশের সম্পদ বিভিন্ন দেশে নিয়েগেছে। কারণ আমাদের দেশই এদের দেশ। ১৯৭১ সালের হানাদার ছিলো ভিনদেশী হানাদার। ২০২৪ এর হানাদার হলো স্বদেশী হানাদার। এরা আবার আমাদের জনগণকে অভূক্ত রেখে আমাদের প্রতিবেশিকে খাইয়েছে।

১৯৭১ সালের রাজাকার বলেছে তারা তখন যে দেশ ছিলো তারা সে দেশের অনুগত ছিলো। কিন্তু দেশ যদি এর জনগণের গণহত্যায় লিপ্ত হয় তখন সেই গণহত্যাকে কিভাবে সমর্থন করা যায়? ২০২৪ এর স্বদেশী হানাদার জনগণকে গণহত্যা করার পর ১৯৭১ সালের সেই রাজাকার এবারের গণহত্যাকারীদেরকেও ক্ষমা করে দেয়। তারমানে এরাজাকাররা সব সময় হানাদার পছন্দ করে। কিন্তু জনগণ হানাদার-রাজাকারকে ঘৃণা করে।

১৯৭১ সালের হানাদার ছিলো ভীনদেশী। সেজন্য না হয় আমাদের জনগণের প্রতি তাদের মায়া ছিলো না। কিন্তু ২০২৪ এর হানাদার হলো স্বদেশী। এরা নিজদেশের জনগণের প্রতি এতটা নির্দয় হলো কেমন করে? বৃটিশ এদেশের সম্পদ নিলো তাদের দেশে। পাকিরা এদেশের সম্পদ নিয়েগেলো তাদের দেশে। স্বদেশী হানাদার এদেশের সম্পদ নিয়ে গেলো বিভিন্ন দেশে। কোন হানাদার বেশী নিকৃষ্ট। বিদেশী হানাদারদের তবু দেশ প্রেম ছিলো। স্বদেশী হানাদারের তো দেশ প্রেমটাও নাই।এরা দেশের সম্পদ বিদেশে নিয়ে বিদেশী হয়ে গেছে। এদের প্রতি কিভাবে ঘৃণা জানালে এদের উপযুক্ত হয়?

যে টাকাগুলো বিদেশে পাচার করা হলো সে টাকা দিয়ে দেশে শিল্প কারখানা তৈরী করে অনেক কর্মসংস্থান করা যেত।আমাদের জনগণকে অনেক বেশী কষ্ট দিয়ে এ হানাদাররা বিদেশে সুখের ঠিকানা তৈরীতে তৎপর ছিলো। তারা আবার বলে এ দেশে কি থাকা যায়? এদেশে আমরা কেমন করে থাকি? তারা আমাদের টাকা গুলো বাইরে পাচার না করলে আমরা তো আর একটু ভালো থাকতে পারতাম! ২০২৪ এর এসব হানাদারদেরকে যারা সমর্থন করে তাদের প্রতি কেমন ঘৃণা প্রকাশ করা উচিৎ? আমাদের টাকা তারা বাইরে নিয়ে ফুর্তি করে। আমাদের টাকা তারা প্রতিবেশীকে দিয়ে ক্ষমতায় টিকে থাকে। আমাদের সেকাল-একাল পোড়া কপাল। দেশের টাকা বা্রে পাচার করে তারা বিদেশী বিনোয়োগ তালাস করে। অথচ তারা বিদেশে পাচার করা টাকা দেশে বিনিয়োগ করলেই দেশীবাসী অনেক লাভবান হতে পারতো। বিদেশীরা আমাদের বঞ্চিত করেছে তাদেরকে আমরা ঘৃণা করলাম। স্বদেশীরা আমাদেরকে বঞ্চিত করলো তাদের প্রতি আমাদের ঘৃণা কম হবে নাকি বেশী হবে? আমার তো মনে হয় এরাই সবচেয়ে বেশী নিকৃষ্ট!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×