somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পকে অভিনন্দন

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ট্রাম্প জয়ী হয়েছে। কেউ বলে না ট্রাম্প ভোট চোর। আমাদের সব গুলো ভোট চোর। একটা বেজম্মার দেশে আমাদের জম্ম। এখানে সম্মান করার মত কেউ নাই। স্বৈরাচার ও চোরকে কিভাবে সম্মান করা যায়? এরপর আছে হানাদার ও রাজাকার। সবাই ঘৃণিত। এরা জনসেবা করতে ক্ষমতায় এসে চুরিটাই ঠিকঠাক মত করে।এরা ক্ষমতায় আসার আগে বেলুনের মত ফুলে-ফেঁপে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় গিয়ে স্বপ্নের বাতাস বের করে চুপসে দেয়।
চোরের দলের লোকেরা মানুষকে বলে পল্টিবাজ। যা পাবা সব একাই খাবা তুমি তাহলে আমি তোমার সাথে থেকে কি করব? তুমি খাবা সব আর তোমার সাথে থেকে আমি খাব দৌড়ানি, এটাকেই কি নীতি বলে? তুমি মারবা তাকে, সে মারবে তোমাকে। এভাবে কত কাল চলবে?
১৯৭১ সালে যুদ্ধ হলো গণতন্ত্রের জন্য। তাতে দেশ স্বাধীনের পর গণতন্ত্র হত্যা করা হলো। তারপর বহু হত্যাকান্ড হলো। তারপর প্রতারক চক্র বার বার গণতন্ত্রকে হত্যা করলো। কি সব জঘণ্য লোক এরা। কিন্তু ট্রাম্প ভোট চুরি করেনি। ট্রাম্প তার নীতির কথা বলেছে। কমলা তার নীতির কথা বলেছে। মেজরিটি ট্রাম্পের নীতিকে সাপোর্ট করেছে। কমলা হারলেও তার দলের অনেকে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ সদস্য হয়েছে। আমাদের চোরেরা একাই খায় সাব। ইউপি মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব এক দলের। যতখায় তৃপ্তি মেটে না।
ধর্ম আর চেতনা। সব করে ব্যবসায়ের জন্য। চেতনার ঝাঁপি খুলে ভোট নিয়ে করে চুরি। তা’ দেখে চেতনা হারায় জনগণ। জনচেতনা ফিরলে গনেশ উল্টে যায়। তারপর তারা হেলমেট পরে কোটে যায়। ধর্মের গুলার কথা হলো আর সবি ভুল আমি শুধু ঠিক। তাদের যে কত দল গণে শেষ করা যায় না।সেই সুযোগে নাস্তিক বলে সব ঝুট হ্যায়। অবশ্য নাস্তিক নিজেও ঝুটের মধ্যেই আছে।
ট্রাম্প জয়ী হয়েছেন। তিনি অনেক কিছু করবেন। মরে গেলে কি করবেন? এসব বাদ দিয়ে দেশ ও জনগণকে ভালোবাসলে কি হয়? আমার কথা গণতন্ত্র দাও। যোগ্যতার সাথে দেশ চালাও। তাহলে আমি তোমার সাথে আছি। গণতন্ত্র এবং যোগ্যতার পরে রাখ চেতনা ও ধর্ম। কারণ অযোগ্যতা ও স্বৈরাচার দিয়ে চেতনা ও ধর্মের ঝাঁপি ঠিক রাখা যায় না।
দেশকে সম্প্রদায়ে বিভক্ত করলে দেশের উন্নয়ন কম হয়। ওটা বাদ দিতে হবে। সব এক দেশের নাগরিক। সবাই একসাথে দেশের জন্য কাজ করবে- এটা সবার কাম্য হোক।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×