somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ সারাদিন পাইলট, ঐশী আর লাবিবের বাবার অফিশিয়াল জন্মদিন ছিল

৩১ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বড় ছেলের ডাকনাম পাইলট। পুরো নাম সাইফ আল মাহমুদ লাজিম (পাইলট)। ওর জন্মতারিখ ২৯ মে ১৯৯৪। ও এবার দশম শ্রেণীর ছাত্র। এরপর মেয়ে। ডাকনাম ঐশী। ফারজানা রহমান নীরা (ঐশী)। ওর জন্মতারিখ ২২ জানুয়ারি ১৯৯৬। নবম শ্রেণীতে পড়ছে। সবচেয়ে ছোটটার ডাকনাম শুরুতে ছিল ফারিহান। আমার স্ত্রীর এক বান্ধবী এ ছেলের নাম রেখেছিল। পুরো নাম ফারিহান আল মাহমুদ লাবিব (আদিব)। ওর জন্ম ২৮ মে ২০০৬। স্ত্রীর বান্ধবীর ছেলের জন্ম ২০০৭ সনের মে মাসে, খুব সম্ভবত ২২ তারিখে। এ ছেলের নাম রাখা হয় ফারিহান আল মাহমুদ লাবিব, এবং তারও ডাকনাম করা হয় ফারিহান। এ-কথা শুনে আমি ফারিহানের ডাকনাম বদলে 'লাবিব' করে দিই।

পাইলটের ডাকনাম শুরুতে ছিল 'লাজিম', আমার মা রেখেছিলেন। সে লাজিম শব্দ উচ্চারণ করতে পারতো না- বলতো আজিম অথবা নাজিম। বয়স বাড়তে থাকে, কিন্তু নাম-উচ্চারণ কিছুতেই শুদ্ধ ও স্পষ্ট হয় না; কী করি!

৮ এপ্রিল ১৯৯৭। আইসিসি ট্রফিতে সেমি-ফাইনালে বাংলাদেশ স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে ওয়ার্ল্ড কাপ ৯৯-এ খেলা নিশ্চিত করে। আমি এ সেমি-ফাইনালের (ফাইনাল সহ) বল-বাই-বল স্কোর রেডিওতে শুনেছিলাম; আমার রেডিওতে স্পিকার লাগিয়ে সর্বোচ্চ ভলিউমে আমার জানালার কাছে ছেড়ে রেখেছিলাম- নিচে কাজ করছিল অনেক মানুষ, তাঁরাও যেন এ ধারাভাষ্য শুনতে পান। আনন্দে আত্মহারা। ঐ সময়ে আমি 'লাজিম'কে ডাকি। ঐ স্কোয়াডে বাংলাদেশের সবগুলো প্লেয়ারের নাম লাজিমকে উচ্চারণ করতে বলি। লাজিম সবচেয়ে সুন্দরভাবে উচ্চারণ করে যে নামটা, সেটা হলো পাইলট। ব্যস, আমি লাজিমের ডাকনাম বদলে করে ফেলি পাইলট। বড় হবার পর অনেকেই পাইলটকে 'পাইলট' বলে ক্ষেপাতো বলে পাইলটের এ ডাকনামটা ভালো না-লাগা শুরু হতে থাকে, এবং নিজের নিক-নেইম 'সাইফ' বলে প্রচার করতে থাকে। আজকাল সাইফের বন্ধুরা ওকে সাইফ ডাকে, ওর মা-ও ডাকে সাইফ; আমি সহ বাকি সবাই ওকে পাইলট নামেই ডেকে থাকি।

ঐশীর ডাকনাম শুরুতে ছিল নীরা। জন্মের ৬/৭ মাস আগে থেকেই অবশ্য নাম ঠিক রেখেছিলাম যে- এবারের নাম রাখার অধিকার আমার, এবং ছেলে হলে নাম হবে এই, আর মেয়ে হলে ঐ....। জন্মের মাস কয়েক পর এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় দাওয়াত ছিল। বন্ধুর স্ত্রী ওর নাম রাখলেন 'ঐশী'। সেই থেকে নীরাকে আমরা ঐশী ডাকি।

পাইলট, ঐশী আর লাবিবের জন্মতারিখ সম্পর্কে কিছু লিখতে গিয়ে এতো কিছু লেখা হয়ে গেলো। এ লেখার পেছনে যে কারণটা ছিল তা এখন বলি। ওদের বাবার নাম খলিল মাহ্‌মুদ। ৩১ জুলাই ১৯৬৮ হলো খলিল মাহ্‌মুদের অফিশিয়াল জন্মতারিখ। অফিশিয়াল জন্মতারিখ শব্দটা কেমন অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুতই, কারণ, লোকটার সঠিক জন্মতারিখ তাঁর জানা নেই।

খলিল মাহ্‌মুদের আজ সারাদিন অফিশিয়াল জন্মতারিখ ছিল। ফেইসবুক ও ব্লগের অসংখ্য বন্ধুদের প্রতি তাঁর বিনীত ভালোবাসা ও শ্রদ্ধা থাকলো।



Happy Birthday to Me (on 31 July)
৩১ জুলাই ২০০৯

Happy Birthday to Me (on 31 July)
৩১ জুলাই ২০১০

৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×