somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঁথি সাহার দুটো গান

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেশাই বোধহয় একটা মানুষকে চালিত করে। আমি জীবনে বোর্‌ড হয়েছি কদাচিৎ। একটা মিনিটও আমার কাছে অনেক মূল্যবান। মনের ভেতর নেশা আমাকে তাড়িত করে। সেটা ব্যক্তিগত হোক, কিংবা পারিবারিক বা অফিশিয়াল। হাতের কাজটা দ্রুত শেষ করতে হবে, ওটা শেষ করার পর আরেকটা, তারপর কিউতে জমা হয়ে আছে অজস্র-অসংখ্য কাজ।




কিন্তু গতরাতে ১১টার দিকে আমি ফ্রি। আমার সামনে অনেকগুলো পুরোনো গান জমা হয়ে আছে, ওগুলোর সুর রিফাইন ও ফাইনাল করতে হবে; কয়েক টুকরো কবিতা ভাইবারে এখনো ঝুলছে; ফেইসবুকে-- সেখানে খুব কমই অ্যাক্টিভ থাকা হয়, মূলত ইউটিউব আর গানের কারণে। কিন্তু কাল হঠাৎই ফ্রি হয়ে গেলাম। পড়ে থাকা কাজগুলো আমাকে টানছে না। ল্যাপটপে খালি মাউস ঘুরাই। কাজের কাজ কিছুই না। আমাদের একটা ভাইবার গ্রুপ আছে। সাড়ে এগারটার দিকে হুট করে 'গুড নাইট' পোস্ট করলাম, কয়েকজন চিল্লাইয়া উঠলো। কিন্তু 'গুড নাইট' ভেঙে আমি টুকিটাকি দু-একটা মেসেজ দিলাম, দায়সারা গোছের। এরপর কী করলাম, মনে পড়ছে না। কারণ, যা করেছি মনোযোগ দিয়ে করি নি। ও হ্যাঁ, নূরু ভাইয়ের একটা পোস্টে কমেন্ট করলাম। চাঙ্কুর পোস্টে দুটো ঢিল মারলাম। আর কোথায় যেন কী করলাম। আমার আসলে কোথাও কমেন্ট করার সময় নেই- ব্লগার হিসাবে এটা স্বার্থপরতা, কিন্তু নিজেকে ক্ষমা করেছি এবং নিজেকে এটা চালিয়ে যাবার অনুমোদন দিয়েছি।

শেষ পর্যন্ত ১২:৪০-এ শুইলাম। ঘুম থেকে উঠলাম সাড়ে নয়টার দিকে। এর আগে ৭টায় ওষুধ খেয়েছি। নাস্তা করার পর ল্যাপটপে বসলাম। কিন্তু অবস্থা কালকের মতোই। আমার আসল কাজে মন বসছে না। এই যে মন বসছে না- কেন বসছে না, তা জানি না। খুঁটিয়ে দেখতে গেলে কিছু একটা বের হয়ে আসবে হয়ত।

এভাবে চলা যায় না। কোনো কাজ না করে থাকা যায় না। মানুষ বসে থেকে বাঁচতে পারে না, তাকে কিছুতে মনোনিবেশ করতেই হবে, বেঁচে থাকতে হলে। নেশা শেষ হয়ে যাওয়া মানে মরে যাওয়া।

আমি গা ঝাড়া দিয়ে উঠলাম। সিঁথি সাহার কিছু গান শেয়ার করা যাক। সিঁথি সাহা কে? এই ব্লগে অনেক আগে সিঁথিকে নিয়ে আমি পোস্ট দিয়েছিলাম, কেউ তাকে চিনতো না। এতদিনে অনেকেই হয়ত তাকে চিনবেন। সিঁথি সাহাকে নিয়ে তাহলে নতুন করে কিছু লিখলাম না। আগের পোস্টের লিংকগুলো দিলাম। আগ্রহীরা সেগুলো পড়ে দেখতে পারেন।

সিঁথি সাহাকে নিয়ে আগের লিংক

জনৈকা সুশ্রী গায়িকার প্রতি

সিঁথির সাহার 'বৈঠা'র খোঁজে; অতঃপর আরো কিছু গান
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৪

সিঁথি সাহার গাওয়া একটি গান - বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

সিঁথি ও আনানের গান
১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া ফেইসবুক
16 September 2010 at 02:11

সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২





এবার সিঁথি সাহার দুটো গানের লিংক


বৈঠা - ভব নদীর কূল পাইলাম না - সিঁথি সাহা





মোরা সাইয়ান - সিঁথি সাহা




বোনাস


সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×