somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যমধুর অম্লবচন

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের বচনগুলোর লিংক :

১। অম্লতিক্ত অপ্রিয় সত্যাবলি

২। অম্লবচন-১

৩। অম্লবচন-২

৪। অম্লবচন-৩



মানুষই একমাত্র প্রাণী, যারা তরকারি ছাড়া মূল খাবার খাইতে পারে না। গরু-ছাগল-হাঁস-মুরগি-বাঘ-ভালুক লবণ-মরিচ-মসলা বা তরকারি ছাড়াই খায়। এটা ভেবেছেন কখনো?


সোনাবীজের তৃতীয় সূত্র : জীবনের সবচাইতে বড়ো ভুলটা আপনি সেদিনই করবেন, যখন দেখবেন আগের সবগুলো ভুলই ওটার চাইতে ছোটো ছিল। আপনার জীবনের সবচাইতে বড়ো ভুল কোনটা? উল্লেখ্য, সোনাবীজের প্রথম ও দ্বিতীয় সূত্র আগামীতে আবিষ্কৃত হবে।


আমরা সেই অলস জাতি, যারা 'ঈদ' নাকি 'ইদ' এবং 'বেগম রোকেয়া' নাকি 'রোকেয়া সাখাওয়াত' এই দ্বন্দ্বে তামাম কাজকাম ফেলে যুদ্ধে ঝাঁপাইয়া পড়ি


চিন্তা কইরা দেখলাম, রাগের সময় রাগটা না করলে পরে ঐ রাগটা আর করা যায় না। কারণ, রাগটা মইরা যায়।
আজ একটা রাগ মিস হইয়া গেছে।


একটি গান যত অমধুরই হোক না কেন, অন্তত একজন মানুষের কাছে তা প্রিয় - তিনি হলেন শিল্পী নিজে।

৬। রাগ

রাগের সময় স্ত্রীর সাথে যে-আচরটি করেন, ওটাই আপনার প্রকৃত রূপ।

তখন স্ত্রী আপনাকে যে প্রতিক্রিয়া দেখান, তারও প্রকৃত রূপ সেটিই।

তুমুল কলহের সময়ই স্বামী ও স্ত্রীর সভ্য বা অসভ্য রূপের প্রকাশ ঘটে। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারাটা সভ্যতার সূচক।

দাম্পত্য কলহের সময় পরস্পরের প্রতি আসল মনোভাব ফুটে ওঠে।

রাগের সময় আমরা এমন সব সত্য কথা বলে ফেলি, স্বাভাবিক অবস্থায় হয়ত তা কোনোদিনই বলা হতো না।

রাগের মাথায় আপনি এমন কিছু কথা বলে ফেলেন, যা স্ত্রীর মনে একটা দাগ কেটে ফেলে, যা আর কোনোদিনই মোছে না। আপনার স্ত্রীও আপনাকে এ ধরনের কিছু কথা বলে থাকবেন।

একজ প্রকৃত মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে তিনি কদাচিৎ হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকেন, বা অন্যের রাগ বা ক্ষোভের কারণ হোন। প্রকৃত মানুষেরা কলহে লিপ্ত হোন না।

রাগের সময় মানুষের কদর্য রূপটা প্রকাশ পায়। এবং সেটাই মানুষের প্রকৃত রূপ।

সারাংশ : রাগের সময় আপনার স্ত্রী আপনার সাথে যে ব্যবহারটি প্রদর্শন করেন, ওটাই তার প্রকৃত রূপ। আপনার জন্যও একই কথা সত্য।

৭। প্রেম
নীচের কোন কথাটা হৃদয়গ্রাহী বা সঠিক মনে হয়? এ ব্যাপারে আপনার কোনো বাণী আছে?

একজন স্ত্রী যতদিন প্রেমিকা, ততদিনই জীবনে রোমান্স; যেদিন সে সংসারী হয়ে যায়, সেদিন থেকে প্রেমও হারিয়ে যেতে থাকে।

একটা সংসারে ততদিনই সুখ, যতদিন স্বামী-স্ত্রীরা প্রেমিক-প্রেমিকা।


একটা ঘটনা বলি এবং তা থেকে একটা প্রশ্ন। একজন স্বামী মৃত্যুর সাথে লড়ছেন। তার স্ত্রী পুত্রকে ফাঁসির অপরাধ থেকে বাঁচানোর জন্য কোর্টে কোর্টে ছুটছেন। এ স্ত্রীর কাছে কে আপন :পুত্র, নাকি মৃত্যুপথযাত্রী স্বামী?


পাপ করে নত হও, আমার কাছে পরাজিত হও, এ কখনো চাই না। তোমাকে চিরকাল ‘উন্নত শিরে’ দেখতে চাই। তোমার সম্মানেই আমার সম্মান।

১০। সঙ্গী
বয়স যত বাড়বে, একজন সঙ্গীর প্রয়োজনও তত বাড়বে, আপনি একা থাকতে পারবেন না। সঙ্গীর সাথে পাশাপাশি বসে থাকবেন, গা ঘেঁষে হাঁটবেন, একঘরে ঘুমোবেন, মুখে কোনো কথা না ফুটলেও বেতার-হৃদয় অনর্গল অনেক কথা বলতে থাকবে।

স্বামী বা স্ত্রীর চাইতে বিশ্বস্ত সঙ্গী আর কেউ নেই।

আমার স্ত্রী আমার সেরা বান্ধবী। আমার স্ত্রীই আমার আমরণ প্রেমিকা।


২৭ এপ্রিল ২০২১
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×