somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারুদর্শন - অম্লবচন

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের বচনগুলোর লিংক :

১। অম্লতিক্ত অপ্রিয় সত্যাবলি

২। অম্লবচন-১

৩। অম্লবচন-২

৪। অম্লবচন-৩

৫। রম্যমধুর অম্লবচন

৬। অম্লবচন মধুরবচন - আমাদের মন ও মানবতা



প্রত্যেকটা মানুষই জন্মের সময় সুন্দর ছিল
শৈশবে, কৈশোরেও সুন্দর ছিল
যৌবনে, মধ্যবয়সে অবশ্যই তারা সুন্দর ছিল
প্রৌঢ় বা বৃদ্ধ বয়সেও তারা সুন্দর

এর বাইরে যদি কোনো পার্থক্য দেখেন, তা কেবল
আপনার মন ও চোখে

২২ সেপ্টেম্বর ২০২১



যার সম্মান বা আত্মসম্মানবোধ নাই, তাকে এ বিষয়ে জ্ঞান দিতে নেই; কোনো অপমানই তার গায়ে লাগে না, এবং তার আচরণে মনে হবে, যেন ‘অপমানিত’ হওয়া খুবই ‘সম্মানের’ বিষয়।


অম্লবচন মধুরবচন - আমাদের মন ও মানবতা - এই পোস্টের ১ নম্বর সিকোয়েলের গূঢ়ার্থ এখানে খোলসা করি।

মূল বচন
এক সেঞ্চুরিয়ান ধর্ষকের পক্ষে এক নারী গদ গদ ভাষায় আদালতে সাক্ষ্য দিচ্ছেন, 'মাননীয় আদালত, আসামী একজন অতিমানবিক, নিরপরাধ ব্যক্তি।'
'কিন্তু তিনি তো নিজে স্বীকার করছেন, তিনি ১০০টা মেয়েকে ধর্ষণ করেছেন,' আদালত তাকে জানান।
‘তবুও তিনি মানবিক’, সাক্ষী বলতে থাকেন, ‘কারণ, তিনি তো আমাকে ধর্ষণ করেন নি, বরং তার সঙ্গম আমাকে স্মরণীয় অরগাজ্‌ম দিয়েছে।’

নীতিকথা বা সম্প্রসারণ
অন্যায়ের প্রতিবাদ করুন। ধরুন, একজন ব্লগার অন্যান্য ব্লগারের সাথে দিনের পর যাচ্ছেতাই দুর্ব্যবহার করে যাচ্ছেন, অথচ আপনাকে আদর করছেন, আর আদর পেয়ে গদগদ হয়ে আপনি তার কোলে উঠে বসছেন। দাঁত বের করে হাসছেন আর বলছেন, ‘উনি আমারে কোনোদিন কিছু বলে নাই।’

অন্যায়ের প্রতিবাদ করুন, সেই অন্যায় যার উপরই হোক না কেন। নইলে যেদিন আপনার উপরও তিনি বেপরোয়া আচরণ শুরু করবেন, সেদিন আপনি কাউকে সাথে পাবেন না আপনার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য। অন্যায়কারীরা সারাজীবনই অমানবিক, অমানুষ। তারা কোনোদিন কারো বন্ধু হতে পারেন না, যদিও আপাত-বন্ধুভাবাপন্ন মনে হতে পারে। তারা যে-কোনো সময় যে কারো উপর খড়্গ তুলতে কখনো কুণ্ঠাবোধ করেন না।


অম্লবচনে একটু মলম - একটা বোনাস

এখানে ক্লিক করুন : সেই তুমি - A Tribute to Ayub Bachchu by Sravanti Mazumdar



সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×