এর আগে শুধু শিস্ দিয়ে যাই শিরোনামে দুটি পোস্টে আমার কয়েকটা গানের সুর শেয়ার করেছিলাম। সুরগুলোর কোনো লিরিক ছিল না। ওগুলো শুধু শিস্ দিয়ে বাজানো ছিল। একটা ছোটো পর্যায়ের গানের অনুষ্ঠান হচ্ছে। আগের করা সুরগুলো থেকে একটা সুরকে থিম মিউজিক হিসাবে ব্যবহার করতে চাইছিলাম। প্ল্যানটা ছিল, সব ইভেন্টের শেষে এ গানটা কোরাস হিসাবে গাওয়া হবে, এবং এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হবে। কিন্তু কাজের চাপে লিরিক লেখা হলো না মিউজিকটাও বাদ দিতে হলো। নিজে অনুষ্ঠান করে নিজের গান ঢোকানোতে আবার 'স্বজনপ্রীতির' অভিযোগও আশঙ্কা করছিলাম বৈকি
যাই হোক, এর আগে আপনারা উপরের লিংকে শুধু শিস্ শুনেছিলেন, যা দেশাত্মকবোধক এবং প্রেমমূলক - দুইভাবেই চিন্তা করা হয়েছিল। এবার এর মিউজিক শুনুন নীচের লিংকে। ভিডিওটি বানানো হয়েছে দেশাত্মবোধক গান হিসাবে। রেকর্ডগুলো ক্যাজুয়ালি করা হয়েছে। প্র্যাক্টিসের সময় মোবাইলে রেকর্ড করা। কয়েকটা ভার্সন আছে।
শুরুর লিরিকটা এরকম। পুরো লিরিক এখনো লেখা হয় নি।
আয় রে সকলে হাত রাখি হাতে হো সবাই মিলে একসাথে আজ গড়ি এ দেশটাকে
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন