somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Happy Birthday to Me

০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাগুজে জন্মদিন ছিল গত ৩১ জুলাইয়ে। আমার এ জন্মদিনে 'শুভ জন্মদিন' বলার জন্য আমার মোবাইল হ্যাং হয়ে যায় নি কোনোদিনই, মেসেঞ্জারে উপর্যুপরি 'শুভ জন্মদিন' বার্তারও হিড়িক পড়ে নি। আসলে এ দিনটা আমারও মনে থাকে না, যেমন যথারীতি এবারও মনে ছিল না। ঐদিন ঘুম থেকে উঠে নাস্তাপানি করার পর পিসিতে বসি, সম্ভবত সাড়ে ৯টার পর। ফেইসবুক ওপেন করার পর একটা/দুটো মেসেজের নোটিফিকেশন দেখে তা ওপেন করি, ওখানে মণি আপার মেসেজ দেখে চমকে যাই - আরে, আজ দেখি আমার জন্মদিন :) এরপর ১১টার দিকে বড়ো ছেলে উইশ করে। ছোটো ছেলে ও আমার স্ত্রীরও মনে পড়ে নি যে, আমার জন্মদিন এসে গেছে এবং তা চলে যাবারও সময় ফুরিয়ে আসছে :)

যা হোক, বিকেলের দিকে ব্যস্ত হয়ে পড়ি। সন্ধ্যায় হাঁটাহাঁটি করার সময় পথে বৃষ্টির কবলে পড়ি, বাসায় ফিরতে রাত ১০টা পার হয়ে যায়। ১১টার দিকে ছোটো ছেলে তাড়া দিতে লাগলো, জলদি রেডি হয়ে টেবিলে আসেন, আজ তো আপনার জন্মদিন - হ্যাপি বার্থ ডে আব্বু। ছেলে বললো, টেবিলে আসেন, আম্মু রান্না করতেছে :)

টেবিলে যেয়ে দেখি বিরাট আয়োজন। স্ত্রীকে একটু বিব্রত মনে হলো দিনটার কথা ভুলে যাওয়ার জন্য। এক ফাঁকে উইশ করে ফেললো :) তার বিব্রত হওয়ার কারণ হলো, বাসার সবার জন্মদিনের ব্যাপারটা সব সময় আমিই মনে করিয়ে দিই। ঘটা করে কোনোকিছুই করা হয় না, কিন্তু আমার মনে করানোর ফলে সামান্য কিছু হলেও একটু বাড়তি আয়োজন করা হয়; আমি ইনিশিয়েটিভ নিয়ে কেক আনাই বাইরে থেকে; মেয়েও মাঝে মাঝেই কেক বানায়, তার বানানো কেক আবার বাজারের কেকের চাইতে ভালো হয়, বাসার সবাই বলে।

কিন্তু এবার আমার জন্মদিনের কথাটা স্ত্রীর মনে না পড়ায় সে দিনের বেলা কোনো আয়োজনই করতে পারে নি বলে সে লজ্জিত ও বিব্রত বোধ করে থাকতে পারে।

যাক, এবার যারা এ পোস্টটি পড়লেন, তারা ইচ্ছে করলে আমাকে শুভ জন্মদিন বলে উইশ করতে পারেন। এটা বোল্ড করে দিলাম :)

সবার জন্য ভালোবাসা - ৩১ জুলাই ২০১৭

আজ সারাদিন পাইলট, ঐশী আর লাবিবের বাবার অফিশিয়াল জন্মদিন ছিল - ৩১ জুলাই ২০১১

Happy Birthday to Me - 31 July 2010

মাল্টি ট্যালেন্টেড ব্লগার, প্রিয় বাবনিক শেরজা তপন ভাই আমার লাস্ট পোস্টে (গানের পোস্ট) মেইডেন কমেন্টে বলেছেন, সোনাবীজ ভাই, ব্লগে এখন মন্তব্যের খরা চলছে। আপনার ভান্ডারে কত মজার মজার গল্প আর কৌতুক রয়েছে সেগুলো থেকে কয়েকখানা শেয়ার করার অনুরোধ রইল। ব্লগ একটু চাঙ্গা হবে। তো, চাইছিলাম ম্যাভেরিক ভাইয়ের গণিতীয় সপ্ত কৌতুকের ভাণ্ডার থেকে কিছু শেয়ার করিব, কিন্তু মনে হইল, সিরিয়াসের মধ্যে সিরিয়াস আইটেম দিলে খরা আরো বাড়ার সম্ভাবনাই বেশি :) পরে ভাবলাম, আমার কয়েকজন প্রিয় ব্লগারের নাম নিয়ে একটা পোস্ট দিই। কারণ হলো, এ যাবত অনেক প্রিয় ব্লগারই তাদের বিভিন্ন পোস্টে আমার নাম উল্লেখ করে আমাকে চির-ঋণী করে রেখেছেন, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ ও প্রতিভালোবাসা-স্বরূপ আমি কারো নামেই কোনো পোস্ট দিয়েছি বলে মনে পড়ে না (উৎসর্গ করেছি অনেকের নামে; আবার, খায়রুল স্যার, আহমেদ জী এস ও ড: এম এ আলী ভাইকে উৎসর্গ করেও পোস্ট দিয়েছি), অতএব, আমার এ শুভ জন্মদিনে তাদের নাম উচ্চারণ করাটা একটা দায়িত্বের মধ্যেই পড়ে যায়। কিন্তু নামগুলো আমি মুখস্থ করে রাখি নি। ২০০৮ সালে লেখা আহবান সংক্রান্ত কোনো এক পোস্টে সর্বপ্রথম আমার নামটি যিনি উল্লেখ করেছিলেন, তিনি সর্বকালের সেরা ব্লগারদের একজন, প্রয়াত ইমন জুবায়ের। এরপর, যার লেখায় আমার নামটি সবচাইতে বেশি পেয়েছি, তিনি ব্লগার শিরোমণি, সকলের ভালোবাসা শায়মা মণি। ব্লগার রাজীব নুর, গোফরান ভাইও তাদের পোস্টে আমার নাম উল্লেখ করেছেন। ডলি আপা ও সৈকত ভাই আমার জন্মদিন উপলক্ষে পোস্ট পাবলিশ করে আমাকে আপ্লুত করেছেন। অনেক আগে কোনো এক ব্লগার (ইমন জুবায়ের ভাইয়ের পর) আমার নামে একটা পোস্ট দিয়েছিলেন, দুঃখিত, তার নাম ভুলে গেছি। যারা আমার নাম উল্লেখ করে বিভিন্ন সময়ে পোস্ট দিয়েছেন, তাদের সবার প্রতি আমার সকৃতজ্ঞ ভালোবাসা ও ঋণ প্রকাশ করছি।

সোনাগাজী ভাইয়ের পোস্টে ডলি আপার ভাইয়ের মৃত্যুসংবাদ জানতে পারলাম। তিনি অত্যন্ত সক্রিয় ট্যালেন্টেড ব্লগার। তিনি দ্রুত তার শোক সন্তপ্ত মানসিক অবস্থা কাটিয়ে উঠবেন, আল্লাহর কাছে এই প্রার্থনা থাকলো।




সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×