somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে আমার আগুন জ্বলে

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আমার আগুন জ্বলে রে
ও আমার আগুন জ্বলে বুকে
আমার প্রাণসখীরা তবু বলে
আমি নাকি আছি কত সুখে

জনে জনে করে বন্ধু আলাপ-পরিচয়
সবার সাথে ভাব করে সে
আমায় দেখে চোখ ফিরাইয়া লয়
সবার সাথে ভাব করে সে
সবার সাথে ভাব করে সে
আমায় দেখে বন্ধু যে তার চোখ ফিরাইয়া লয়
মন আমার কান্দে রে কান্দে ধুঁকে ধুঁকে

ছলনাতে ভুলে আমি দিলাম তারে মন
এখন দেখি বন্ধুর মনে
আমি নই, অন্য আরেক জন
আমার সাথে ছল করে হায়
আমার সাথে ছল করে হায়
অন্য জনের হাতে বন্ধু হইল সমর্পণ
মন আমার কান্দে রে কান্দে ধুঁকে ধুঁকে

রচনা ও সুর সৃষ্টির তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - মনে আমার আগুন জ্বলে রে


অথবা নীচের লিংকে ক্লিক করুন :



এর আগে ১৪ সেপ্টেম্বর ২০২২-এ এ গানটিসহ 'অতিথি' শীর্ষক একটা গানের উপর এ ব্লগে পোস্ট দেয়া হয়েছিল। ঐ পোস্টে 'মনে আমার আগুন জ্বলে রে' গানের প্রথম ও দীর্ঘ ভার্সনটি শেয়ার করা হয়েছিল, যেটি শুনতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন - মনে আমার আগুন জ্বলে রে

অথবা নীচের লিংকে ক্লিক করুন :



আজকের পোস্টে 'মনে আমার আগুন জ্বলে রে' গানটির শর্টেন্ড ও মোডিফায়েড ভার্সনটি শেয়ার করা হলো। উল্লেখ্য, এত চিল্লাচিল্লির মধ্যেও এ গানটি গৃহবান্ধবীর কাছে ভালো লেগে গেছে বলে বুঝতে পেরেছিলুম :)

সেপ্টেম্বর ২০২২-এর শুরুতেই 'তোদের ছেড়ে যাচ্ছি চলে' শিরোনামের একটা গানের সুর অলরেডি তৈরি করে ফেলেছিলাম; ওটার সুর সম্ভবত আমার গান-চিল্লাচিল্লিতে অতীষ্ঠ বান্ধবীরও ভালো লেগে গেছে, (কারণ, ওটার ব্যাপারে তিনি কিছু প্রশ্ন করছিলেন আমাকে :) ) কিন্তু ওটা শেষ করার আগেই আগের কিছু গানের মিউজিক কম্পোজ করি, প্লাস আমরা সবাই অতিথি ভাই শিরোনামের নতুন গানটি করি। একদিন সন্ধ্যায় ইউটিউবে আপলোড করার পর 'তোদের ছেড়ে যাচ্ছি চলে'-র ফোল্ডার ওপেন করতে যেয়েই হঠাৎ আনমনেই 'মনে আমার আগুন জ্বলে রে' গেয়ে উঠি। ব্যস, সেটাই সুর, লিরিকের শুরু। এ সুরটাও বেশ ভালো। নিজের সবগুলো সুরই কিন্তু নিজের কাছে ভালো লাগে :) ঠিক কিনা :)


অতিথি

অতিথি শীর্ষক কবিতাটি শুরুতে গান হিসাবেই আমি পেয়েছিলাম। সুর হয়ে গেছে, কিন্তু লিরিক তখনও সম্পূর্ণ হয় নি, আর লিরিকটাও কবিতা হিসাবেও স্বয়ংসম্পূর্ণ। আর কবিতা পোস্ট করা হয় না অনেক দিন। সেই শূন্যতা পূরণের জন্য ঐ লিরিক কবিতাটি আগেই পোস্ট করে ফেলি। জলদস্যু ভাই অবশ্য ওটাকে কবিতা হিসাবেই 'চমৎকার' বলেছেন; আমার ধারণা, এটাতে সুর দিলে আবার কীরূপ শোনায়, সেটা ভালো নাও লাগতে পারে, এজন্যই বোধহয় তিনি ওটাকে কবিতা হিসাবেই রাখার ব্যাপারে জোর দিয়েছিলেন বলে তার কমেন্ট পড়ে আমার মনে হয়েছিল। তবে, সুরটা কিন্তু খুবই ভালো হয়েছে বলে আমি মনে করি। মনিরা আপুও কবিতাটা পড়েছিলেন এবং ওটার গানের ভার্সনের জন্য অপেক্ষাও করছিলেন :) তো, এই নিন- সেই গান :)

আমরা সবাই অতিথি এই
ক্ষণকালের ঠিকানায়
মেজবানির দিন শেষ হলেই
নিতে হবে শেষ বিদায়

এই যে তুমি পালকি চড়ে
যাচ্ছ দূরের রূপনগর
তোমার জন্য সাজিয়েছে
ধবল সাদা শয়ন ঘর

তোমার জন্য সাজিয়েছে
সাদা ফুলের শয়ন ঘর
সেই ঘরে কে সঙ্গী হবে
জানো কি তার খোঁজ খবর

সেই ঘরে কে সঙ্গী তোমার
জানো কি তার খোঁজ খবর
চার দেয়ালের অন্ধকারে
একলা তোমার শয়ন ঘর

কেউ হবে না সঙ্গী তোমার
চার দেয়ালের সেই ঘরে
শুধুই তোমার সঙ্গী হবে
যা নিয়েছ সাথে করে

এই যে তুমি যাচ্ছ চলে
ভিন্ন কোনো রূপনগর
তোমার জন্য সাজিয়েছে
আলোয় রাঙা শয়ন ঘর

পালকি চড়ে যাচ্ছ তুমি
ভিন্ন কোনো রূপনগর
তোমার জন্য সাজিয়েছে
আলোয় রাঙা শয়ন ঘর

তোমার ঘরে সঙ্গী হবে
তোমার প্রিয় আপন জন
যাকে তুমি ভালোবেসে
দিয়েছিলে ধন রতন

যাকে তুমি ভালোবাসা
দিয়েছিলে জীবন ভর
সেই তোমাকে অন্ধকারে
জ্বালবে আলোর শয়ন ঘর

আমরা সবাই অতিথি ভাই
ক্ষণকালের ঠিকানায়
মেজবানির দিন শেষ হলেই
নিতে হবে শেষ বিদায়

রচনা ও সুর সৃষ্টির তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২২

ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমরা সবাই অতিথি ভাই

অথবা নীচের লিংকে ক্লিক করুন :







সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×