somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলোনা ঘূরে আসি অজানাতে ১০০%মন ভালো হয়ে যাবে/

১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রেন ভ্রমণের আদ্যপান্ত
বর্তমানে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থায় সড়কের যে অবস্থা সে তুলনায় রেলে ভ্রমণ করা নিরাপদ আরামদায়ক এবং আনন্দময়।

রাজধানী ঢাকা থেকে শুধুমাত্র বরিশাল ছাড়া অন্য সব বিভাগে এবং অনেক জেলা ও উপজেলা সদরে ট্রেনে যাওয়া যায়। সাধারণত ট্রেন ঠিক সময়ে ছেড়ে যায় এবং সঠিক সময়ে গন্তেব্যে পৌঁছে। রেলে ভ্রমণ করতে কষ্ট যেমন কম তেমনি খরচও সাধ্যের মধ্যে।

রেলস্টেশন

ঢাকা ও এর আশপাশের রেলস্টেশনগুলো হচ্ছে কমলাপুর, তেজগাঁও, বনানী, ক্যান্টনমেন্ট, টঙ্গী, জয়দেবপুর, নারায়ণগঞ্জ এবং গেন্ডারিয়া।

টিকেট সংগ্রহ

বাংলাদেশ রেলওয়ের টিকেট রেল স্টেশন থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও বাংলালিংক এবং গ্রামীনফোনের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারেন।

ঢাকা কমলাপুর রেল স্টেশন- ৯৩৫৮৬৩৪, ৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, ০১৭১১-৬৯১৬১২

বিমানবন্দর রেল স্টেশন- ৮৯২৪২৩৯

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলো:

মহানগর প্রভাতী সকাল ৭:৪০ মিনিটে
সুবর্ণা এক্সপ্রেস বিকেল-৪:৪০ মিনিটে
মহানগর গোধুলী শুরু করে বিকেল-৩:২০ মিনিটে।
তুর্না রাত-১১:৩০।

ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলো:

পরাবত এক্সপ্রেস সকাল- ৬:৪০ মিনিটে।
জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর- ১২ টায়।
উপবন এক্সপ্রেস রাত- ৯:৫০:০০ সিলেট।

ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেন

সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬:২০ মিনিটে
চিত্রা এক্সপ্রেস সন্ধ্যা- ৭:০০

ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেন

ধূমকেতু এক্সপ্রেস সকাল- ৬ টায়
সিল্ক সিটি এক্সপ্রেস বেলা ২:৪০ মিনিটে।

এছাড়াও

এগারসিন্দুর প্রভাতী সকাল ৮:১০ মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জ
তিস্তা এক্সপ্রেস সকাল ৭:২০ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার
উপকূল এক্সপ্রেস সকাল ৭ টায় ঢাকা থেকে নোয়খালী
অগ্নবীণা সকাল ৯:৩০ মিনিটে ঢাকা থেকে তারাকান্দি
লালমনি এক্সপ্রেস রাত ১০:১০ মিনিটে ঢাকা থেকে লালমনিরহাট
দ্রুতযান এক্সপ্রেস সন্ধ্যা ৭:৪০ মিনিটে ঢাকা থেকে দিনাজপুর।

কমলাপুর রেল স্টেশনের কর্মকর্তা আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, আন্ত:নগর ট্রেনগুলোতে যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধার কথা। এর মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের খাবার পরিবেশন। যাত্রী তার পছন্দ মতো খাবার কিনে খেতে পারেন। বগি থেকে যাত্রীদের খাবার পৌঁছে দেবার ব্যবস্থাও থাকে। নামাজের ব্যবস্থাও থাকে চলন্ত ট্রেনে।

প্রত্যেক বগিতেই ইমার্জেন্সি ব্রেক থাকে। সেটি ব্যবহার করে জরুরি অবস্থায় ট্রেন থামানো যায়। তবে অপ্রয়োজনে সেটা করলে ২০০ টাকা জরিমানা দিতে হয়।

বিভিন্ন জায়গার ট্রেনের ভাড়া: ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের ভাড়া শোভন চেয়ার ১৫০ টাকা, এসি চেয়ার ৩৪৫ টাকা এবং কেবিন এসি চেয়ার ৪৯৫ টাকা।

ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের ভাড়া শোভন চেয়ার ১৫০ টাকা, চেয়ার ১৮০ টাকা এবং এসি চেয়ার ৪৬০ টাকা।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×