somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে হার

১২ ই মে, ২০১৩ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুতে ধাক্কা, এরপর জয়ের সুবাস, সেখান থেকে হারের আশঙ্কা। সেই আশঙ্কার বেড়াজাল থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ হাসি হেসেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
আজ শনিবার শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জিম্বাবুয়ে জিতেছে ৬ রানে। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৮ রান তুলেছিল জিম্বাবুয়ে। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৮ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ম্যাচের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল চারটি উইকেট। তবে শেষ ছয় বলে মাত্র তিন রান করতে সমর্থ হয় বাংলাদেশ, অন্যদিকে পতন ঘটে দুটি উইকেটের।
১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান ও শামসুর রহমানের প্রতিরোধ। হাফ সেঞ্চুরি করেন দুজনেই। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১১৭ রান। প্রয়োজন ৩৬ বলে ৫২ রানের, হাতে নয়টি উইকেট—জয়ের সুবাসই পাচ্ছিল বাংলাদেশ। তবে পরের ওভারেই বিদায় নেন সাকিব ও শামসুর। ম্যাচের বাকিটা শুধুই হতাশার। জিম্বাবুয়ের হয়ে পানিয়াঙ্গারা তিনটি ও উতসেয়া দুটি উইকেট নেন।
দ্বিতীয় উইকেটে সাকিব-শামসুর জুটির সংগ্রহ ১১৮ রান। দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন সাকিব আল হাসান। মোহাম্মদ আশরাফুলের বদলে দলে জায়গা পাওয়া শামসুর রহমান করেন ৪৮ বলে ৫৩ রান। তাঁরা ছাড়া দুই অঙ্কের সংগ্রহ গড়তে পেরেছেন কেবল অধিনায়ক মুশফিকুর রহিম (২৮)।
জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। ম্যাচের তৃতীয় বলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর প্রতিরোধ গড়ে তুলেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর।
৪৮ বলে ৫৯ রান করেন মাসাকাদজা। ২৫ বলে অধিনায়ক টেলরের সংগ্রহ ৪০ রান। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে দলকে খেলায় ফেরান মাসাকাদজা ও টেলর। ম্যালকম ওয়ালার ১৪ বলে ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন।
বাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান। দুটি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া সোহাগ গাজী, শফিউল ইসলাম ও মাহমুদউল্লাহ প্রত্যেকে একটি করে উইকেট নেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×