somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিবকে সরিয়ে এক নম্বর অলরাউন্ডার হাফিজ

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজটা ব্যাটে-বলে দারুণ কেটেছে তাঁর। ২৩২ রান করার পাশাপাশি নিয়েছেন ছয় উইকেট। আর তাতেই আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠে গেলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। এর আগেও জানুয়ারিতে একবার সাকিবকে টপকে এক নম্বরে উঠে গিয়েছিলেন হাফিজ। কিন্তু মার্চেই আবার শীর্ষে ফিরে আসেন সাকিব। দুজনের মধ্যে সাম্প্রতিক সময়ে চলা এই শীর্ষস্থানের মুকুটের হাতবদল ঘটল আরেকবার।
সদ্যসমাপ্ত সিরিজে ২৬টি মূল্যবান পয়েন্ট পেয়েছেন হাফিজ। তাতেই সাকিবকে আবার টপকে যেতে পেরেছেন। দুজনের মধ্যে রেটিং ব্যবধান অবশ্য খুব বেশি নয়। হাফিজের ৩৯৬, সাকিবের রেটিং পয়েন্ট ৩৮৭। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও সাকিব ২ নম্বরে আছেন। সেখানে শীর্ষ স্থানটি জ্যাক ক্যালিসের দখলে। টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হিসেবে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।
২০০৯ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। টানা দুই বছর শীর্ষে থাকার পর অল্প কিছুদিনের জন্য জায়গাটি হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের কাছে। র্যাঙ্কিংয়ের এই জায়গাটি নিয়ে আগামীতে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ৩৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। চারে থাকা ওয়াটসনের রেটিং পয়েন্ট এখন ৩৭২। অবশ্য আপাতত সাকিবের মূল লড়াইটা হাফিজের সঙ্গেই।

অক্টোবরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আবার মাঠে নামবেন সাকিব। অবশ্য অক্টোবরের শেষেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আছে পাকিস্তানেরও।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×