পূর্বেব জমিদারগণ মোসায়েব রাখতেন। পাশের এক জমিদার গোপালকে বললেন, অনেকেই মোসায়েব গিরি করিবার জন্য আসছে- কে যে উপযুক্ত হবে, আমি ঠিক বুঝে উঠকেত পারছিনা। তুমি আমার জন্য একজন যোগ্য মোসায়েব নির্বাচন করে দিতে পার। গোপাল ভাই? কারণ তোমার বুদ্ধি অনেকের চেয়ে সরেস। তোমাকে ছাড়া কাকেও ভরসা পাচ্ছি না। গোপাল জমিদারকে বললে, ঠিক আছে, যারা মোসায়েব গিরি করতে আসবে তাদের আমার কাছে এক এক করে পাঠিয়ে দেবেন, আমি নিশ্চয়ই একজন উপযুক্ত মোসায়েব নির্বাচন করে দিতে পারব যা আপনার মনের মতন হবে। নিদিষ্ট দিনে প্রথম জন আসতে গোপাল তাকে জিজ্ঞেস করলে, ওহে, তুমি মোসায়েব গিরি করতে পারবে তো? আজ্ঞে পারব না কেন? আমার মনে হয় তুমি পারবে না। ঠিকই পারব মশায়, রেখে দেখুন না। গোপাল তাকে বিদায় করে দিল। গোপালের নির্দেশে এবার আর একজন ঘরে এসে ঢুকল। গোপাল এই ব্যক্তিকে জিজ্ঞেস করলে, কি হো মোসায়েবগিরি করতে পারবে তো? কেন পারব না? আমার বাপদাদা সকলেই তো মোসায়েব ছিলেন। তা কি আপনারা শুনেন নাই। জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত সব কাজ করতে হবে, তো? পারব মানে নিশ্চয় পারব। আমার মনে হয় তুমি পারবে না। আজ্ঞে কাজটা দিয়েই দেখুন না পারি কিনা। না হয় বিদেয় দেবেন। গোপাল দ্বিতীয় ব্যক্তিকে বিদায় করে দিয়ে তৃতীয় ব্যক্তিকে ঘরে ডাকল। তৃতীয় ব্যক্তি ঘরে ঢুকলে গোপাল জিজ্ঞেস করলে, তুমি জমিদারের মোসায়েব হতে পারবে তো? আপনার কি মনে হয় আমি পারব? তুমি পারবে। তা হলে পারব হুজুর। মোসায়েব হলেও সব কাজ ঠিকমত করতে পারবে না। আজ্ঞে না, তা অবশ্য পারব না। সূর্য যে পশ্চিমদিকে ওঠে, তা কি তুমি স্বীকার কর? স্বীকার করি মানে? আমার চৌদ্দ পুরুষ স্বীকার করতে বাধ্য। গোপাল তৃতীয় ব্যক্তিকেই মোসায়েব নির্বাচন করল। জমিদারও উপযুক্ত মোসায়েব লাভ করে গোপালের বুদ্ধির তারিফ করলেন এবং গোপালকে পুরস্কৃত ও করলেন উচিত মত। - See more at: Click This Link
আলোচিত ব্লগ
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন
ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।
ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।
বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।