somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানটু সোনা

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জানটু সোনা, বলো না আমরা কবে দেখা করবো?

এতো তাড়া কিসের মনটু সোনা।

তাড়া আর কই জান ! তিনমাস হয়ে গেলো তোমার সাথে শুধু ফোনেই কথা হচ্ছে। তোমার বুঝি একটুও আমাকে দেখতে মন চায় না !
...
ধুর্ , আমি কি তাই বলেছি নাকি ! আচ্ছা তোমার মনে আছে তুমি প্রথম যখন আমাকে কল করেছিলে কি পরিমাণটাই বকা দিয়েছিলাম। তারপরও তুমি নিয়মিত কল দিতে।

মনে আবার থাকবে না !!! তোমাকে কল করার আগে মেয়েরা যে ওভাবে গালিগালাজ করতে পারে আমি জানতাম না। এরপরও নিয়মিত কল দেয়ার পুরস্কার তো পেয়েছি। তোমাকে পেয়েছি আমার সোনা জানটুস । একটা পাপ্পি দাওনা জান।

যা দুষ্ট।তোমাকে না বলেছি আমাকে ওসব কথা বলবে না ? i feel embarrass নাহ্ ।

তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে বেশী ভালো লাগে আমার জানপাখী। এবার বলো লুতুপুতু সোনা আমরা কবে দেখা করছি।

আবার সেই একই কথা ! আমাকে না দেখলে কি তোমার ভালোবাসা কমে যাবে?

কি যে বলো না, ভালোবাসা কমবে না তবে তোমাকে দেখলে যে ভালোবাসাটা আরো বাড়বে তা তুমি চাওনা?

বাড়বে না কচু। আমাকে দেখলে দেখা যাবে তুমি আর আমাকে কলও দিবে না। আমি দেখতে খুব পচা। তুমি কল না দিলে আমার যে আর কিছু ভালো লাগবে না হুম।
ধুর পাগলী, আমাকে তুমি এই বুঝলে ? আচ্ছা তুমি আমার সাথে দেখা করো। তুমি দেখতে শাকচুন্নি হলেও আমি তোমাকে ভালোবাসবো , আজীবন।

হুম, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার ভালবাসা কেমন নিখাদ । গুলশান ২ নাম্বারে যে পার্কটি আছে তার ভেতরে একটি মাত্র বসার বেঞ্চ আছে যেখানে ছাউনী দেয়া আছে। আমি কাল ৪টায় ওখানে নীল সেলোয়ার কামিজ পরে অপেক্ষা করবো।

আমি ঠিক শুনছি তো ! বিশ্বাস হচ্ছে না। তুমি সত্যি আমার সাথে দেখা করবে?

তুমি আমাকে এতো ভালোবাসতে পারো আর আমি তোমার এই ছোট আব্দারটি রাখতে পারবো না। কাল দেখা হবে তোমার আমার। আজ রাখি সোনাপাখি ?
ওকে সোনা। আমি প্রহর গুনা শুরু করলাম।
-----------------------------------------------------------------
পরের দিন ৪টায় একটি নীল সেলোয়ার কামিজ পরা মেয়ে পার্কের একমাত্র ছাউনী দেয়া বেঞ্চে কারও জন্য অপেক্ষা করতে দেখা গেল। সে অস্থির হয়ে কিছুক্ষণ পরপর হাতে ধরে রাখা মোবাইলে কার নাম্বার যেন ডায়াল করছিল। প্রায় আধঘন্টা পর ডায়ালকৃত নাম্বারটি কেউ রিসিভ করলো আর সাথে সাথে মেয়েটি অভিযোগের সুরে বলে উঠলো, " আফা, কই গেলেন আমারে একা বসায় রাইখ্যা? এহানে কত মানুস আশপাসে ঘুরতাছে। আফা আমার ডর লাগতাছে।"
" সোজা গেট দিয়ে বের হয়ে রাস্তায় চলে আয়। আমি গাড়িতে আছি।"
-------------------------------------------------------------------
কিরে দোস্ত, তোরে দুইদিন ধরে ট্রাই করতেছি নাম্বার অফ কেন?

নাম্বারটা পাল্টাইতে হইলোরে।

ওহ বুঝছি। এই মেয়েও মনের মতো হইলো না। কয় নম্বরটা গেলো রে?

আর কইসনা দোস্ত, ফোনে গলার আওয়াজ শুনলে মনে হয় সুসমিতা সেনের লাহান হবে। দেখা করতে গিয়া দেখি পেত্নীরেও হার মানায় । দুর থেকে একঝলক দেখে ব্যস মোবাইল থেকে সিমটা খুলে ছুড়ে দিয়ে চলে আসছি।

তুই আর চেঞ্জ হবিনারে । বেষ্ট অব লাক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×