সরকারের যত উদ্বােধনী অপব্যয়
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি চাকুরির প্রথম দিকে ১৯৭৮ এ আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেকশান অফিসার ছিলাম। তখন একদিন একটা নথি পেলাম যাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি অনুষ্ঠানের উদ্বোধনের জন্য পাঁচ হাজার টাকার অনুমোদন চাওয়া হয়েছে। পল্লী চিকিৎসক প্রকল্পের ১ম কেন্দ্র উদ্বোধন করা হয় ধামরাই থানায়। ঐ উদ্বোধনের জন্য পাঁচ হাজার টাকা ব্যয় হয়েছে। আমি দেখলাম যে , প্রকল্পে উদ্বোধনের জন্য কোন ব্যয় ধরা নাই। তাই আমি নোটে লিখলাম যে , যেহেতু প্রকল্পে উদ্বোধন খাতে কোন ব্যয় প্রাক্কলিত নাই সুতরাং এই খাতে কোন ব্যয় করা যাবে না। তাই এই প্রস্তাবিত পাঁচ হাজার টাকা ব্যয়ের অনুমতি দেয়া যাবে না। রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনের গুরুত্ব অনুধাবন করে এই ব্যয়ে এমন নেতিবাচক প্রস্তাব না দেয়ার জন্য আমাকে কেউ কেউ বলেছিলেন। আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আমার তখন বয়স কম। নীতি ও আদর্শের সপক্ষে শক্ত অবস্থান নিতাম। আমি ভয় পাই নাই। পাঁচ হাজার টাকার অনুমোদন আর হয় নাই। এতে অবশ্য কেউ আমার চাকুরির কোন ক্ষতিও করেনি। আজও এসব অপ্রয়োজনীয় সরকারি অপব্যয়ের বিরুদ্ধে কর্মকর্তাদের শক্ত অবস্থান নেয়া প্রয়োজন। তাহলে এ গরিব দেশটার অনেক টাকা সাশ্রয় হবে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন