কিন্তু আসলে কি তাই?
আমার মনে মনে কিন্তু বারবারই এই প্রশ্ন টি জেগেছে, কিন্তু কোন সঠিক তথ্য পাইনি, অনুসন্ধান করার কোন সুযোগও পাইনি, কারন এসবি(স্পেশাল ব্রাঞ্চ) যত বিদেশী বাংলাদেশে কাজ করতে আসেন, তার তথ্য নিবন্ধীকরন আকারে সংরক্ষন করেন। এটা করা বাধ্যতামুলক, অন্যথায় ঐ বিদেশী বা বিদেশীনি অবৈধভাবে বাংলাদেশে আছেন বলে গন্য করা হবে এবং তাকে এসবি কোন কারন ছাড়া "ডিপোর্ট" করতে পারবেন।
সম্প্রতি একটি তথ্য পেয়েছি, তাও আবার ভারতীয় অনলাইন পতৃকা থেকে। তাতে লেখা আছে ভারতে বিদেশ থেকে যত ভারতীয় টাকা ফেরত পাঠান, তার মধ্যে বাংলাদেশ পঞ্চম।
আর কত টাকা প্রেরন করেন তা জানলে আপনার আমার আক্কেল গুরুম হবার কথা।
পরিমান হল বছরে $3,716 million অর্থাৎ ৩,৭১৬x৮০= ২,৯৭,২৮,০০,০০,০০০টাকা মাত্র
কথায় লিখলে হবে, এত টাকাতো কখনও গুনিনি, দুই কোটি সাতানব্বই লক্ষ আঠাশ হাজার কোটি টাকা!!!!!!!!!
সম্ভবত আমার ভুল হচ্ছে।
যাই ই হোক ৫,০০,০০০ ভারতীয় বাংলাদেশে কাজ করে দেশে টাকা পাঠাচ্ছে। অর্থাৎ আমাদের অর্থনীতিতে তারা শ্রম দিচ্ছে বা ভাগ বসাচ্ছে, যে যেভাবে দেখেন।
বিস্তারিত আজ ২১শে ফেব্রুয়ারী ২০১৪সালে দেখা নিচের সাইটে
৫লক্ষ ভারতীয় বাংলাদেশে
অন্যান্য কোন দেশের কত নাগরিক বাংলাদেশকে এই ভাবে সহায়তা করছেন? কেউ জানাতে পারবেন কি?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


