তারকাটা- বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আশাজাগানিয়া সিনেমা।
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সেমিস্টার ফাইনাল থাকলেও গতকাল বিকাল ৩ টাই হঠাত করেই বলাকাতে দেখতে গেলাম মোস্তফা কামাল রাজ এর ‘তারকাটা” ছবিটি। হল কানায় কানায় পূর্ণ ছিল।
রাজ এর প্রথম ছবি প্রজাপতি এর তুলনায় ‘তারকাটা” অনেক ভালো বলতে হবে। এই সিনেমায় অভিনয়ে আরেফিন শুভ তার পূর্বের দুইটি সিনেমা(পূর্ণদের্ঘ্য প্রেমকাহিনী ও অগ্নি) কে ছাড়িয়ে গেছে। মৌসুমী ও এজাজের অভিনয় ছিল বেশ সাবলীল। তবে সিনেমায় পাকাপোক্ত হতে হলে বিদ্যা সিনহা মীম কে আরও ভালো অভিনয় করতে হবে।
কাহিনী সংক্ষেপ:
সিনেমায় নায়ক(আরেফিন শুভ) ও নায়িকার(বিদ্যা সিনহা মীম) থেকে ভাই(আরেফিন শুভ) ও বোন(মৌসুমী) এর সম্পর্ককে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। এই সিনেমায় নায়ক একজন প্রফেশসাল কিলার। মূলত একটি খুনের ঘটনায় তাকে ফাসানো হয়। সেই সময় কেউ তাকে বিশ্বাস করেনি এমনকি তার বোনও যাকে সে সবথেকে বেশী ভালোবাসত। তার বোন এ সময় তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে অন্যদিকে একজন ক্যাডার(ডা. এজাজুল ইসলাম) তাকে রক্ষা কওে এবং সে অপরাধ জগতে প্রবেশ করে। একদিকে ভাই(আরেফিন শুভ) ও বোন(মৌসুমী) এর দ্বান্দ্বিক সম্পর্ক ও অন্যদিকে নায়িকা(বিদ্যা সিনহা মীম) কে একজন বার সিংগার থেকে দেশের সেরা গায়িকা বানানো এই দুটি সিকোয়েন্স একই সাথে চলতে থাকে। একসময় বোনকে বাচাতে গিয়ে নিজের জীবন সপে দেয় সন্ত্রাসীদের হাতে। এখানেই সিনেমার সমাপ্তি।
যা ভালো লেগেছে:
১. শুভর কসটিউম
২. সাউ- কোয়ালিটি
৩. এজাজের অভিনয়
যা ভালো লাগেনি:
১. কাহিনীর দুর্বলতা
২. একই গান এর পুনরাবৃত্তিতে দর্শক বিরক্ত হয়েছে বলে আমার মনে হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে তারকাটা একটি আশাজাগানিয়া সিনেমা। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন