পথের শেষে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক কথাই বলার ছিল, হয়নি বলা ।
অনেকটা পথ চলার ছিল, হয়নি চলা ।
যেটুকু পথ পেরিয়ে এলাম,
পথের মাঝেই পথ হারালাম ।
যা কিছু মোর সঙ্গে ছিল,
পথের সাথী ছিনিয়ে নিল ।
সঙ্গে থাকা সাঙ্গ হল,
তোর সাথে মোর পথ ফুরালো ।
আমার পথের শেষ বেলাতে,
তোর নতুন পথের শুরু হল ।
নতুন পথের নতুন মায়ায়
অচেনা এক পথিক এল ।
পথিক যে তোর বন্ধু হল,
আমার কথা ভুলিয়ে দিল ।
আমিও তোর বন্ধু ছিলাম,
দুঃখ বেলার সঙ্গী ছিলাম ।
এখন আমি হলাম অন্ধকার,
আর পথিক আশার আলো ।
অন্ধকারকে আড়াল করে
পথিক নতুন পথ দেখালো ।
সামনে যে তোর আলোর পথ,
নতুন ভোরের সূর্যালোক ।
অন্ধকারটা নিভিয়ে দিয়ে,
তোর নতুন সূর্য উদয় হোক ।
ফের কোনদিন নিভলে আলো,
যদি পথের সাথী হারিয়ে ফেলো ।
সঙ্গে কেউ থাকবে না আর,
ভয় পেয়োনা ! থাকবো আমি,
তোমার প্রিয় অন্ধকার ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৫

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন