somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত-মার্কিন উদ্বেগ উপেক্ষা করে গোয়াদর বন্দর পরিচালনা চুক্তি সই হচ্ছে

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদার সমুদ্রবন্দর পরিচালনার দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত চুক্তি সই করবে ইসলামাবাদ ও বেইজিং। এ চুক্তি অনুযায়ী এক মাসের মধ্যে এ বন্দরের পরিচালনা চীনের কাছে হস্তান্তর করা হবে।


আমেরিকা ও ভারত এর আগে এ অঞ্চলে চীনের উপস্থিতির কঠোর বিরোধিতা করেছে এবং এ চুক্তি সইকে ওয়াশিংটন ও নয়াদিল্লির জন্য মারাত্মক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।


প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আসন্ন বেইজিং সফরকালে পাকিস্তান ও চীন বন্দরটির পরিচালনার দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত চূড়ান্ত চুক্তি সই করবে। চীন বন্দরটি লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালনা করবে বলে এর আগে দু'দেশ আলোচনার মাধ্যমে সম্মত হয়েছে।


পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের সঙ্গে এক সাক্ষাতকারে দেশটির কেন্দ্রীয় বন্দর ও জাহাজ চলাচলমন্ত্রী কামরান মাইকেল বলেন, গোয়াদার বন্দর পরিচালনা সংক্রান্ত খসড়া চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। আগামী ৪ জুলাই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বেইজিং সফরের সময় এ বিষয়ে আলাপ হবে।


পাকিস্তানের বিগত সরকার ২০১২ সালে এ বিষয়ে একটি সমঝোতা চু্ক্তি সই করেছে তবে চূড়ান্ত চুক্তি এখনো সই হয়নি বলে জানান তিনি। বন্দরটির মালিক থাকবে পাকিস্তান সরকার কিন্তু এটাকে লাভ-লোকসানের ভিত্তিতে চীন পরিচালনা করবে


গোয়াদার বন্দরটি নির্মাণ করেছে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এর আগে এ বন্দর নিয়ন্ত্রণের ভার পোর্ট অব সিঙ্গাপুর অথরিটির কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি (পিসএসএ) পরে তা চীনা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল। পিএসএ'র নিয়ন্ত্রণে থাকার সময় এটি বাণিজ্যিক জাহাজ আকর্ষণে তেমন সফল হয়নি।


চীন এ বন্দর পরিচালনার খাতে বিপুল অর্থ বিনিয়োগ করবে এবং পাকিস্তানকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত করবে বলে কামরান মাইকেল জানান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×