আমাদের ইতিহাস দেখলে দেখা যায় সবকিছুই আসলে আমরা খুব সহজে পেয়ে গেছি, এইজন্য আমরা তার মুল্য দিতে পারি না।
ভাষার জন্যর রক্ত দেওয়ার ৫-৬ বছরের মাথায় তার স্বীকৃতি,মাত্র ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা,মাত্র ২-৩ বছর (সত্যিকারের) আন্দোলনে গনতন্ত্র,২-৩ টা ওয়ানডে জিতে টেস্ট স্টেট্যাস।আ্মরা যদি অন্যান্য দেশের ইতিহাস দেখি তাহলে দেখব এত অর্জন পেতে তাদের দীর্ঘ দিন সংগ্রাম করতে হয়েছে। এক ফিলিস্তিন আমাদের আগে স্বাধীনতা আন্দোলন শুরু করে আজো পায়নি,কত দেশ এখনো গনতন্ত্রের জন্য রক্ত দিচ্ছে।
এই জন্য হয়ত আমরা এই অর্জন গুলোর কোনটাই যথাযথ ব্যবহার করতে পারছি না।আজো আমরা বাংলাকে আমাদের সর্বত্রই ছডিয়ে দিতে পারিনি,যেটুকু ছিল এখন তাও হারাতে বসছি।আর স্বাধীনতা যে আসলে কি তা এখনো বুঝেও উঠতে পারি নি,কিছু মা্নুষ হয়তো নিজের মত করে ইচ্ছামত চলতে পারছে, দূর্ণীতি করছে,সন্ত্রাস করছে কিন্তু দেশের অধিকাংশ মানুষের কাছে আজও স্বাধীনতা অধরা।পত্রিকায় এখন শিরনাম হয় ''গনতন্ত্র আজ পুলিশের বুটের তলায়'' যে গনতন্ত্র পেয়েছি সেখানে অহরহ মানুষ বলে এর চেয়ে মিলিটারী সরকার অনেক ভাল।গনতন্ত্রের ''গ'' ও আসলে অর্জন করতে পারিনি।আর এমন টেস্ট স্ট্যাটাস পেয়েছি ১০ বছর পার করে ফে্ললাম এখনো একটা ভাল টিম কে হারাতে পারিনি।
অযোগ্য জাতি হয়েও আমরা আসলেই অনেক ভাগ্যবান।
বিঃদ্রঃ এই ব্লগে এটা আমার প্রথম পোস্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


