somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য রচনা : লকডাউন ও লুঙ্গি

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লকডাউন আবার তার সময় সীমা বাড়িয়ে নিলো ।আপাততঃ ৩ মে । সে বাড়ুক ,আমরা তো তাকে এতোদিনে নিকট আত্মীয় বলে মেনেও নিয়েছি।
এখন মুশকিল হচ্ছে ,এত বজ্র আটুনির মধ‍্যেও কিছু ফস্কা গেরো আমাদের হাতে দিয়েছেন ,যা খুলে আমরা লকডাউন সংসারে দৈনন্দিন চাহিদা মিটিয়ে সচল রাখতে পারি ।সরকারের তার একটা গালভরা নাম আছে " অত‍্যাবশ‍্যকীয় পন‍্য সামগ্রী"
এখানেই কিছু গোলমাল হয়ে যাচ্ছে !
কার কখন কোনটা অত‍্যাবশ‍্যকীয় তখন তো বোঝা যায় না ,আর সরকারের পক্ষেও তা মেটানো সম্ভব নয় ।
যেমন ধরুন পাড়ার গদাইদা ।লকডাউনের পরে ঐ এক হাওয়াই চপ্পল পড়ে ঘরে বাইরে রোজ হাঁটছে ,
ফিতে গেল ছিঁড়ে ! পাবে কোথায় ,দোকান বন্ধ!
পাড়ারই সুদেব পুরোহিত ,দৈনিক চারটে মন্দিরে পূজো করেন ,দু চারজন যজমানের বাড়িতেও যান,
গড়ে দৈনিক ১৫/২০ টা ছোট বড় মিষ্টি তার বিরাট উদরে স্থান পেত ,এখন ফক্কা !সব মিষ্টির দোকান বন্ধ ।কে খাওয়াবে ? নেশাখোরদের কথা আর নাইবা বল্লাম ।কখন কার কোনটা অতি আবশ‍্যক হবে ,ভগবানও জানেন না ।
এই যেমন আমি কী বিপদে পড়েছি ,কি আর বলবো । তবু বলি :-
আমি বাড়িতে লুঙ্গিই পড়ি ।বছরে ৩/৪টে লুঙ্গি কিনতে হয় ।মার্চের প্রথম সপ্তাহে দেখি লুঙ্গি দুটোতে দাঁড়িয়েছে ।কিনতে চাইলাম ,গিন্নী ধেয়ে এলো ,আরে হাঁদা ,এখন কেন কিনবে ,সামনেই তো চৈত্র সেল শুরু, তখন তো আমি গোটা কয়েক শাড়ি কিনবই ,তখন তোমার জন‍্য লুঙ্গিও কিনবে ।
কি আর বলি ,আমিও তাতেই সায় দিলাম ।
ব‍্যস ,এসে গেল লকডাউন ।মেয়াদ বাড়ছে বাড়ছে,লুঙ্গির পট পট আওয়াজ ক্রমশ বাড়ছে,
কয়েকদিন আগে চেয়ার থেকে উঠতে গিয়ে এমন ককিয়ে উঠলো আর ধরে রাখা গেলোনা ।
অবশিষ্ট একটা । এটার উপর একটু বিস্বাস ছিল হয়তো লকডাউন টা কাটিয়ে দেবে । দিয়েও ছিলো কিন্তু যেই শুনলো ,লকডাউনের মেয়াদ বেড়ে গেল অমনি ,রাগে হোক বা দুঃখেই হোক ,আজ ঘুম থেকে উঠতেই এমন আর্তনাদ করে উঠলো,আর রাখা গেলোনা । নববর্ষের দিন ,চোখের জলে বিদায় দিলাম ।
যাকগে ,লুঙ্গি তো আমার দেহ ত‍্যাগ করে চললো গিন্নীর ঘর মোছায় ,আমি এখন কি করে লজ্জা ঘোচাই । টাওয়েল জড়িয়ে বাথরুম সেরে চা'এর টেবিলে বসে গিন্নীকে সব বলতে ,তিনি নির্বিকার চিত্তে বলে দিলেন ,এ কটা দিন ট্রাউজার পড়ে কাটিয়ে দাও ।
৩৭ ডিগ্রি গরম ,সারাদিন ,বাড়ির মধ‍্যে প‍্যান্ট পড়ে থাকা যায় ? তুমি বরং তোমার ৫/৬ শ শাড়ী থেকে দুটো আমাকে দাও ,লুঙ্গি করে পড়ি ।
যতটা উত্তেজিত হবে ভেবেছিলাম তা হলোনা।শুধু নিস্পৃহ গলায় বললো , আমার যেকটা শাড়ি আছে, সেগুলো তোমার শরীরে লুঙ্গি হয়ে শোভা বর্ধন করার জন‍্য জন্মায়নি , তুমি ওঘরে গিয়ে মোদিজির ভাষনটা শোন ,আমি দেখছি কি করা যায় ।
আমি অনেক আশ্বস্ত হয়ে টিভি খুলে বসে গেলাম।
কিছুক্ষন বাদে উনি হাতে করে কিছু একটা নিয়ে আমার কাছে এলেন,পাশে বসলেন ।
আমি ওকে জানালাম ,তিনদিন লকডাউন বেড়ে গেল ।
তা বারুক । এই নাও ,এই দুটো লকডাউন পর্যন্ত পড়বে ।
এগুলো কী ?
আমার সায়া
হোয়াট !! সায়য়া ! এই রংচটা ৩৬" সায়া ভদ্রসমাজে কোনো ভদ্রলোক পড়ে ? তুমি বল্লে কি করে ?
দ‍্যাখ চেঁচিও না ,ঠান্ডা মাথায় শোন ,এখন সমাজ বলে কিছু নেই ,লকডাউনে আছি তুমি আর আমি।
চাণক‍্য তো বলেছিলো " শত্রু যখন অদৃশ‍্য তখন বুদ্ধিমানের কাজ হলো ,নিজেকে লুকিয়ে ফেলা"।

আপাতত আমি গিন্নীর দেওয়া রংচটা ৩৬" সায়া পড়ে চ‍্যানেলে Madly ম‍্যান দেখছি।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×