somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : লকডাউন ও আমার বৌ এর Accident

১৪ ই মে, ২০২০ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যে হয়েছে কিছুক্ষণ আগে। আজ কী বার জানি না। বুধবার হতে পারে বা শুক্রবার। মঙ্গলবার হলেও আশ্চর্যের কিছু নেই। লকডাউন সব গুলিয়ে দিয়েছে। এবং আজ কী বার তা নিয়ে কারুর কোনও মাথাব্যথাও নেই।
কতদিন অফিস যাইনি। কতদিন বায়োমেট্রিকে আঙুলের ছাপ দেওয়ার পর নারীকন্ঠের 'থ্যানক ইউ' শুনিনি। পীযূষের বানানো চা কতদিন খাইনি। কতদিন ঝন্টুর চপ-তেলেভাজা খেতে খেতে দোকানে বসে আড্ডা মারিনি।
মাঝে মাঝে অফিসের সহকর্মী ও অন্যান্যদের ফোন আসে। সবার একটাই প্রশ্ন, আর কতদিন? কতদিন চলবে এই ভাবে?
.
বউ চা করে দিয়ে গেছে। চা খেতে খেতে এইসব ছাইপাঁশ ভাবছি...
.
হঠাৎ নিস্তব্ধ সন্ধ্যেয় কেমন একটা ধুপ্ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে চায়ের কাপ রেখে দৌড়ে গেলাম পাশের ঘরে।
.
যা দেখলাম তাতে মাথা ধাঁ করে ঘুরে গেল!
বউ পড়ে আছে পাশের ঘরের মেঝেতে।
কেমন উপুড় হয়ে পড়ে আছে। মাঝে মাঝে ওঠার আপ্রাণ চেষ্টা করছে।
একটু উঠেই ধুপ্ করে পড়ে যাচ্ছে। পারছে না। উঠতে কিছুতেই পারছে না। হাড়গোড় নির্ঘাত ভেঙেছে। কোমরের হাড় ভাঙা খুব সাংঘাতিক! ফিমার বোন ভাঙল না পেলভিস কে জানে! নাকি মেরুদণ্ডেই জোরদার আঘাত লাগল!
এই লকডাউনে কী করব, কোথায় যাব ভেবে হাত-পা ঠান্ডা হয়ে গেল। আমার বুকের মধ্যে দুম দুম করে কেউ হাতুড়ি পিটছে।
শরীর অবশ হয়ে গেছে। বউকে যে ধরে তুলব সে ক্ষমতাও নেই। মনে হচ্ছে আমিই না এবার পড়ে যাই!
.
কেন আমি সাহসী নই কেন আমি ভীতু এই নিয়ে আমি অনেক ভেবেছি একসময়। আমার এক মাসতুতো দাদা বেজায় সাহসী। মাসির বাড়িতে গিয়ে তার সাহসের কত যে নমুনা দেখেছি আর ভয়ে শিউরে উঠেছি তা বলার নয়। সেই দাদা আমাকে বলত, তুই এত ভীতু কেন জানিস?
আমি 'জানি না' বলে উত্তরটা শোনার জন্য দম বন্ধ করে অপেক্ষা করতাম। সেই দাদা তখন বলত, তুই সাহসী নয় তাই এত ভীতু।
এমন গোলমেলে উত্তর পেয়ে আরও বিপর্যস্ত হয়ে পড়তাম। তবে এইটা বুঝেছিলাম আমি ভীতু আর চিরদিন ভীতুই থাকব।
যাইহোক মনে মনে বার কয়েক, 'বল বীর বল উন্নত মম শির' লাইনটা আবৃত্তি করে এর আগে কয়েকবার ফল পেয়েছি। এবারও বিড়বিড় করে কয়েকবার লাইনটা আওড়ানোর পর মনে একটু সাহস, বুকে একটু বল পেলাম।
.
এখন প্রথম কাজ হল, বউকে যে করেই হোক মেঝে থেকে তোলা।
আমি উপুড় হয়ে পড়ে থাকা বউকে সমস্ত শক্তি দিয়ে টেনে তোলার চেষ্টা করলাম।
.
.
.
বউ ঝাঁঝিয়ে উঠল, "টানাটানি করছ কেন? দেখছ না আমি ভুজঙ্গাসন করছি? উফফ একটু শান্তিতে আসনও করতে দেবে না। পেছন পেছন এ ঘরে চলে এল। চা করে দিয়ে এলাম বসে বসে খাবে তা নয়...."
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ১০:১৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×