somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : দুই ইহুদীর গল্প

১২ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাজী জমানা তখন সবে শুরু হয়েছে জার্মানিতে, ইহুদীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এক জার্মান সেনা অফিসার একদিন ট্রেনের ফার্স্ট ক্লাস ক্যুপেতে উঠে দেখলেন আগে থেকেই সেখানে বসে এক ব্যাটা ইহুদী। যেহেতু তিনিও সরকারের উচ্চ পদে আসীন তাই ওনার দেহরক্ষীরা বগী থেকে নামিয়ে দিতে পারলোনা ঐ ইহুদী পুঙ্গবকে ! ভদ্রলোক আবার নামকরা পন্ডিত।

যাইহোক কিছুক্ষণ পরে জমে উঠলো আলাপ। ইতিমধ্যে লাঞ্চের সময় হতে দুজনেই লাঞ্চ বক্স খুলে বসেছে। জার্মান অফিসার ইহুদীদের বুদ্ধির প্রশংসা করে জানতে চাইলেন এর পেছনে কারণটা কি ? মুচকি হেসে তাঁর সহযাত্রীটি বললেন কারনটা লুকিয়ে আছে তাদের খাবারের মধ্যে। ঠিক হলো তখন তারা নিজেদের সাথে আনা খাবার বদলাবদলি করবেন।

খাওয়া শেষ হলো একসময়। ইহুদী পন্ডিত জার্মান সেনা অফিসারের আনা আট রকমের খাবার খেয়ে একটা পরিতৃপ্তির ঢেকুর তুললেন। ওদিকে জার্মান ভদ্রলোক তখন এনার আনা দারুন ঝাল একটা শুকনো মাছের মুড়ো খেয়ে নাকের জলে চোখের জলে। কিছুক্ষণ পর উনি চুরুট ধরিয়ে গম্ভীর মুখে বললেন, আপনি আমায় 'চিট' করেছেন! শুনেই ইহুদী পন্ডিতের সরস মন্তব্য দেখলেন তো, খাওয়ার সাথে সাথে কেমন আপনার বুদ্ধি খুলে গেলো ! এবার দ্বিতীয় গল্প...

এক রাশিয়ান ইহুদী অনেক ধরাধরি করার পর শেষমেশ ইজরায়েল যাবার অনুমতি পেল। মস্কো এয়ারপোর্টে কাস্টমসের লোকজন দেখে ব্যাটার ব্যাগে একটা দেড় দুফুটের লেনিন মূর্তি! চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো...... কি এটা ?

গদগদ হয়ে ইহুদীর পো জবাব দিলো, কি এটা নয় কমরেড, বলুন কে এটা ! ইনি হলেন মহামতি লেনিন যিনি এদেশে সমাজতন্ত্রের ভিত্তি প্রস্তর স্থাপনা করেছেন। রাশিয়ার জনগণের ভবিষ্যত সুখ সম্বৃদ্ধির ইনিই তো হলেন নেপথ্য কারিগর। আমি এনাকে সাথে করে নিয়ে যাচ্ছি যাতে জীবনভর সম্মান জানাতে পারি! শুনে টুনে আর কিছু না দেখেই সোভিয়েত কাস্টমস তাকে ছেড়ে দিলো।

ইজরায়েলে বিমান থেকে নামার পর বেন গুরিয়েন এয়ারপোর্ট কাস্টমস ওটা দেখে একই প্রশ্ন করলো। এবারো ব্যাটা জবাব দিলো কি নয় মহাশয়, বলুন কে এটা ? তারপরেই উত্তেজনায় প্রায় কেঁদে ফেলে বললো এ হলো লেনিন....এই শালার জন্যই আজ আমাকে সবকিছু ফেলে রাশিয়া ছাড়তে হয়েছে। সাথে করে নিয়ে এসেছি যাতে দুবেলা ঘরে রেখে প্রাণ খুলে গালাগালি দিতে পারি। শুনে কাস্টমস এর লোকজন সরি টরি বলে তাকে বিদায় করলো।

তেল আভিভ এ স্থিতু হয়ে বসার পর একদিন বাড়িতে পরিচিত বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানালো। ড্রয়িং রুমে টেবিলের ওপর মুর্তিটি দেখে তারা জিজ্ঞেস করলো কে এটা ....?
এবার সে জবাব দিলো, কে নয় বন্ধু বলো কি এটা ? এটা দশকিলো ওজনের নিরেট সোনা। শুধু কথার প্যাঁচে কোথাও এক টাকাও ট্যাকস বা ডিউটি না দিয়ে এদেশে আনতে পেরেছি....! ‌
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

দিলশানা পারুলদের অযাচিত, অপার্চুনিস্টিক রুপান্তর

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:২২



দিলশানা পারুল বা দিশেহারা পারুল, যাই বলি না কেন, একসময় তাহাকে আমাদেরই সহযোদ্ধা মনে করিতাম। মনে পড়ে হাসিনা পতনের বছরখানেক আগে পিনাকি ওরফে আবর্জনাকি ভট্টাচার্য যখন তাঁর একটা ভিডিও... ...বাকিটুকু পড়ুন

×