somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ক্ষমা করুন মেহজাবিন চৌধুরী!!! (আপডেটঃ বিজয় আমাদেরই হয়েছে)

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ক্ষমা করুন মেহজাবিন চৌধুরী। আপনি দুবাইয়ের লাক্সারিয়াস লাইফ ছেড়ে এই কালো মানুষদের দেশে আলো হয়ে এসে আপনার নিজের জীবনটাকেই অন্ধকারে ঠেলে দিলেন। কোথাকার কোন এক উঠতি মডেল আজ দেশবাসীর সামনে আপনাকে অপমান করলো, আর আমরা কাপুরুষের মত চেয়ে চেয়ে দেখলাম!

একজন মেহজাবিন একটি স্তম্ভ ! যাতে ভর করে তরুণ প্রজন্মের স্বপ্ন দাড়িয়ে থাকে। স্বপ্ন বোনার সাহস খুঁজে পায় তরুণেরা, পায় ফেসবুকে এ্যাক্টিভিটিস করার অনুপ্রেরণা ! পুরো জীবনটাই তিনি কাটালেন ফেসবুক বন্ধু বান্ধবদের নিয়ে, সব চিন্তা ভাবনা কল্পনাই তাদের নিয়ে। তিনি যে এক তরুণী ফেসবুক সেলিব্রেটি ! কখনো কখনো আসল সেলিব্রেটিদের চেয়েও হিট।

একজন মেহজাবিন ফেসবুক ডায়ালগে অগ্রযাত্রার দিশারী। আগুন নয়, মশাল নয়, তার মুখের একটু "এত্তগুলো পঁচা" বাণী কিংবা সারল্যমাখা হাসিতেই তরুণেরা তার জন্য জীবন দিতে প্রস্তুত হতে পারে। ঝাপিয়ে পড়তে পারে কঠিন থেকে কঠিনতর যেকোন সৃষ্টিশীল স্ট্যাটাস রচনায়, বুকে অসীম সাহস নিয়ে।

তিনি সেই মানুষ যিনি বাংলাদেশীদের ফেসবুকে মানুষের জনসমুদ্রের মাঝে একবার দাঁড়ালে মনে হয়, জীবন দিয়ে দেব তবু ফেসবুক ছেড়ে যাব না। আমাদের সাথে মেহজাবিন আছেন।

স্পষ্ট মনে আছে, ফেসবুকে যেদিন মেহজাবিন কাকে যেন "এত্তগুলো পঁচা" বললেন, আমাকে ইনবক্সে থেকে মেসেজ দিয়ে বলা হলো, আজকে তো কোন সিপি গ্যাং এ্যাটাক করতে পারে সবার প্রোফাইলে। আমি বললাম, "আজকে যদি সিপি গ্যাং এ্যাটাক করেই তাহলে আমি অবশ্যই এই প্রোফাইল ছেড়ে এক চুল নড়বো না। কারণ তাহলে তো মেহজাবিনের প্রোফাইলও খাওয়া হবে।

সেই সিপি গ্যাং মেহজাবিনকে আক্রমন করেছিল। তবু মেহজাবিন উঠে দাড়িয়েছে, মাতিয়ে চলেছে ফেসবুক। আজ সেই সিপি নেই কিন্তু মেহজাবিন আছে।

কিন্তু কোথাকার কোন ফারিয়া আজ মেহজাবিনকে নিয়ে অশ্লীলতা চর্চা করে, আর আমরা লজ্জায় অবনত মস্তকে তা দেখি। কেউ এখন পর্যন্ত বললো না, না ফারিয়া না তুমি মেহজাবিনের নখেরও যোগ্য না, তুমি মেহজাবিনকে আর কটাক্ষ করো না! কেউ বললো না, "ফারিয়ার চামড়া তুলে নেব আমরা।" "আর একটা কটাক্ষ হলে এ্যাটাক হবে ফারিয়ার প্রোফাইলে!"

ধিক বাঙালী ধিক, তোমরা একজন মেহজাবিনকে অপমানিত হতে চেয়ে চেয়ে দেখেলে কেমন করে???

আমি এদেশ ছেড়ে চলে যাবো, যে দেশে মেহজাবিনের সন্মানহানি হয় আমি সেদেশে থাকবো না।

আই উইল গো টু গানা!

প্রিয় মেহজাবিন, আমরা আপনার সৌন্দর্য্যের বেদীতে যথাযত পূজো ও সন্মান করতে পারলাম না বলে আমি দেশবাসীর পক্ষ থেকে ক্ষমা চাই, আমি গেলাম গানা, আপনিও চলে যান দুবাই।

জয় বাংলা, জয় তারুণ্য!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×